আলফ্রেড ডবলিন
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিখ্যাত উপন্যাস 'বার্লিন আলেকজান্ডারপ্লাজ' এর লেখক আলফ্রেড ডবলিনের জন্মদিন আজ। ১৮৭৮ সালের ১০ আগস্ট জার্মানির স্টেটিনে জন্মগ্রহণ করেন তিনি।
তার পরিবার বার্লিনে চলে আসেন ডবলিন যখন ছোট। সেখানেই ইউনিভার্সিটি অব বার্লিনে মেডিসিনের ওপর পড়াশোনা করেন তিনি। ছাত্র জীবনে জার্মান দর্শনের প্রতি আকৃষ্ট হন। ইমানুয়েল কান্ট এবং আর্থার স্কাপনহরের দর্শন তাকে মুগ্ধ করে। এসময় তিনি বেশকিছু উপন্যাস লেখেন। ১৯১৫ সালে তার প্রকাশিত প্রথম উপন্যাস ছিল 'ডাই ড্রি স্প্রাংডেস ওয়াং লাং'। এ উপন্যাসের জন্য তিনি 'ফন্টেন' পুরস্কার লাভ করেন। অষ্টাদশ শতাব্দীতে চীনের রাজনৈতিক উত্তরণের ঘটনা নিয়েই এ উপন্যাসটি। অভিব্যক্তিবাদ বিষয়ক ম্যাগাজিন ডারস্টার্মে তিনি বেশ কিছু ছোট গল্প লেখেন। প্রথম বিশ্বযুদ্ধকালে ডবলিন জার্মান সেনাবাহিনীতে একজন চিকিৎসক হিসেবে কাজ করেন।
১৯২০ সালে ডবলিন অ্যাসোসিয়েশন অব জার্মান বাইটাসে যোগ দেন এবং ১৯২৪ সালে এর সভাপতি নির্বাচিত হন। জার্মানিতে নাৎসিরা ক্ষমতায় আসার পর তিনি প্যারিসে পালিয়ে যান। ১৯৩৬ সালে তিনি ফরাসি নাগরিকত্ব লাভ করেন। ১৯৫৭ সালের ৬ জুন ডবলিনের মৃত্যু হয়।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন