somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদ দারভীশ: ভাবের বীজ ও কাব্য

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
View this link View this link
মাহমুদ দারভীশের পরিচয় একটি জায়গা থেকেই বিস্তারিত। মাহমুদ দারভীশ বিষয়ের কবি। এ বিষয় নিশ্চয়ই তার দেশ, জাতির পরিচয় নির্মাণের মধ্য দিয়ে সংগঠিত। ফলে মাহমুদ দারভীশ কবি ও সৃজনসত্ত্বা হিসেবে তার সমূহ সৃষ্টি যে পরিণতি লাভ করে সেখানে মাহমুদ দারভীশ এবং তার জাতিসত্ত্বা এক ও অভিন্ন। এমনকি দারভীশ তার চিন্তা ও কর্মের বিকশিত পর্যায়ে এসে শুধু তার দেশ ও ভূগোলের পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বিশ্ব মানবতার ভবিষ্যৎ ইতিহাস গঠনের অপরিহার্য দিকচিহ্ন হয়ে উঠেন তিনি।

প্রথম দিক থেকে তাকে প্রতিরোধের কবিই বলা হতো। কিন্তু ফিলিস্তিন দারভীশের একমাত্র বিষয় হয়ে ওঠার কারণে এই অভিধাটিই বহুল পরিচিতি লাভ করে। এই বিশেষণ যেভাবে নির্ধারিত হয়ে ব্যাপকতা লাভ করেছে তাতে এর একটি উল্টো প্রতিক্রিয়াও গড়ে উঠেছে। ‘বিষয়ের কবি’ কথাটি একতরফা হয়ে ওঠার ফলে অন্য একটি ধারা তৈরী হয়ে যায় দারভীশকে শিল্পকাঠামোর দিক থেকে শিল্প ও সৌন্দর্যের কবি হিসেবে প্রমাণ করার জন্য। যদিও দারভীশের প্রতি প্রবল অভিযোগ, তিনি অলংকার সমৃদ্ধ কাব্য নৈপুণ্যে উৎকর্ষতা দেখাতে পারেননি। যেকারণে মাতৃভূমি ফিলিস্তিনকে বিষয় করে কবিতা লেখার জন্য দারভীশকে বিষয়ের কবি বলা হয় সেেেত্র দারভীশ সম্পর্কিত নানান আলোচনা-সমালোচনায় তার কাব্যশৈলী ও বিষয় বা ভাবের মধ্যে একটা বিচ্ছিন্নকরণের প্রবণতা লণীয়। বিষয় ও কর্ম, উদ্দেশ্য ও বিধেয় কিংবা দেহ ও আত্মার বিভাজন-চিন্তার মতো দারভীশের কবিতার শিল্প ও ভাব কাঠামোর মধ্যেও অনুরূপ পার্থক্যকারী প্রয়াস দেখা যায় আরবের বিভিন্ন সমালোচকের লেখায়। এই বিচ্ছিন্নতা ঘটে যাওয়ার ফলেই দারভীশকে বিষয় প্রধান কবিতার কবি কিংবা শিল্পহীন বিষয়ের কবি বলা সহজ হয়ে ওঠে। কিন্তু সমালোচনার এই পদ্ধতি দারভীশকে তার কবিতা, শিল্প, বিষয় ও ভাবের জায়গায় বুঝার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাকে ুন্ন করতে পারে। দারভীশের কবিতা- রূপ ও ভাবগতভাবে একাকার বলে প্রচলিত শিল্প ও নন্দন কলার জ্ঞান মাথায় রেখে বিচার করলে ভুল হতে পারে। প্রথাবাহিত শিল্পতত্ত্বের চোখ দিয়ে দেখলে দারভীশকে কেবল বিষয় প্রধান বা ভাব প্রধান কবিই মনে হবে। নান্দনিকতার েেত্র তার কাব্যের আসল মাজেজাটুকু এই চোখে আর দেখা যাবে না। তাকে দেখতে হয় সমগ্রতা দিয়ে। অভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে। কারণ দারভীশ তার জীবনে যে অভিন্ন ও অখন্ড ভাবের বীজ বপন করেছেন সেখান থেকেই তার শিল্পবোধ, ভাষা, কাব্য ও রাজনীতি সবকিছু বিস্তারিত হয়েছে।

জগতকে অখন্ড কল্পনা করার ভাব ও দর্শন প্রাচ্যে অনেক আগেই তৈরী হয়। বিশেষত ভারতীয় ও মুসলিম আরব-দর্শনে এর একটি শক্তিশালী ধারা ছিলো। স্রষ্টা ও প্রকৃতি সমার্থক। সৃষ্টি স্রষ্টারই অংশ ও আকার। বিশ্বগজতে বিরাজমান সবকিছ্ ুতারই প্রকাশ ও অভিব্যক্তি। কিন্তু চিন্তা ও বস্তুর অভেদ জ্ঞান সচেতন ও পরিস্কার হয়ে না ওঠার ফলে কোনো না কোনোভাবে ভাববাদেই পর্যবসিত হয় প্রাচ্যের এই ধারণা। তবে পশ্চিমে বস্তু ও চিন্তার দ্বিবিভাজনের মধ্য দিয়ে যে দর্শনাদর্শন বিশ্ব অধিপতি পরায়ণ হয়ে উঠেছে তার প্রতিবেশের মধ্যেই দার্শনিক স্পিনোজা চিন্তা ও বস্তুর পার্থক্যকে চ্যালেঞ্জ করেছেন। স্পিনোজার এই চ্যালেঞ্জ ও অস্বীকৃতি ছিল তার সমসাময়িক দার্শনিক দেকার্তের বস্তু ও চিন্তার আলাদাকরণের বিরুদ্ধে। স্পিনোজা বুদ্ধিবাদী ধারায় বস্তুবাদ ও ভাববাদের সীমানার বাইরে প্রতিষ্ঠিত করলেন অখন্ড বিশ্বজগতের ধারণা। আল্লাহ ও তার মখলুকাতের অভেদ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মখলুকাতের অভেদ সিদ্ধান্ত। স্পিনোজার এই অখন্ড ভাবনার বৈপ্লবিক সিদ্ধান্ত পুঁজিবাদী চরম বিভক্তির যুগে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তবে পরবর্তীকালে স্পিনোজার বাইরে গিয়ে এই দ্বিবিভাজন প্রক্রিয়া দার্শনিক, ঐতিহাসিক ও রাজনৈতিক ভাবে পরিপূর্ণতা লাভ করে হেগেলের হাতে। হেগেলের সিদ্ধান্তটা আসে এইভাবে যে, একটা সময় ছিলো যখন মানুষ তার প্রাকৃতিকতা থেকে আলাদা হতে পারেনি। প্রকৃতির মধ্যেই সে থেকে যায়। অর্থাৎ প্রকৃতি ও মানুষের ইতিহাস একই রকম ছিলো। হেগেল বলেন, মানুষ এই প্রাকৃতিকতার পর্যায় অতিক্রম করে নিজেকে আলাদা করে নেয়। মানুষ আলাদা করতে সম হয় যখন নিজের মধ্যে চিন্তার আবির্ভাব টের পায়। ফলে সে চিন্তা আকারে নিজেকে প্রকৃতি থেকে ভাগ করে নেয়। আলাদা জ্ঞান করে এই জন্য যে, মানুষ এই চিন্তার মধ্য দিয়ে আর সব কিছু বুঝতে ও ব্যাখ্যা করতে সম হয়। এমনকি চিন্তা নিজেই চিন্তা করতে পারে। এর মধ্য দিয়েই মানুষ চিন্তার সত্ত্বা আকারে স্বাধীন ও নিরঙ্কুশ হয়ে ওঠে। সমস্ত প্রাকৃতিকতার উর্দ্ধে উঠে চিন্তা নিজের চরম ও পরম অধিষ্ঠান প্রতিষ্ঠা করে। চিন্তা থেকেই সব কিছুর উৎপত্তি ঘটে। চিন্তাই সব কিছুর কার্যকারণ ও সার্বজনীন সত্ত্বা হয়ে ওঠে। বস্তু ও চেতনাকে আলাদা করে এই সার্বজনীনতা বস্তু বা বিশ্ব প্রকৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সব কিছুকে ভাগ করে ফেলে। আর এই চিন্তার সত্ত্বা হিশাবে মানুষই বিশ্ব প্রকৃতির মূল সত্ত্বা। যার আধিপত্য ও মতা প্রশ্নাতীত। এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে পুঁজি ও সাম্রাজ্যবাদী দর্শন ও রাজনীতি। হেগেলের এই দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে পশ্চিমের আধুনিকতা, ধর্ম, ভাববাদ ও বস্তুবাদ। কার্ল মার্কস এই দুই ধারাকে প্রত্যাখ্যান করে মানুষ ও প্রকৃতির অভেদ সম্পর্কের ঐতিহাসিক জ্ঞান ও সম্পর্ক শাস্ত্র নির্মাণ করেন। একইভাবে প্রাচ্যের বাংলার দার্শনিক, ভাবুক কবি লালনও অখন্ড জগতের সাধনা করেছেন। দারভীশের অখন্ড জগত ভাবনার সাথে প্রাসঙ্গিকতার জন্য সহায়ক হবে বলে এই সংপ্তি পর্যালোচনা করতে দরকারি ছিলো।
দারভীশের মধ্যে বিশ্বজগতের অখন্ড ভাবনা কবিতার ভাষায় প্রকাশিত হয়েছে। তবে তার মধ্যে এই ধারণার উদ্ভব একবারে ঘটেনি। প্রথমত কোনো দার্শনিকের দর্শন পড়ে তার মধ্যে এই অভেদ জ্ঞানের জিজ্ঞাসা তৈরী হয়নি। বস্তুত এই প্রশ্নের শানে নুযুল ছিলো তার মাতৃভূমি। নিজের গ্রাম আল বিরওয়ার ধবংস ও উচ্ছেদের মধ্য দিয়ে এই প্রশ্নের রক্তময় জন্ম হয়। যায়নবাদী শক্তি কর্তৃক ক্রমাগত দখল, উচ্ছেদ, নির্বাসন, বিতাড়ন আর নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ও বিরোধের ভেতর দিয়ে তার এই ভাবনা ধীরে ধীরে দানা বাঁধে। তারুণ্যের প্রথম দিকে মার্কসবাদী রাজনীতির সংঙ্গে সম্পৃক্ত হবার ফলে দারভীশ তার এই ভাবনাকে মার্কস ও মার্কসবাদের পঠন পাঠনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান। রাজনৈতিক লড়াই-সংগ্রামের বাস্তবতায় তার অখন্ড ভাবনার দৃশ্যমানরূপ ছিলো মাতৃভূমি ফিলিস্তিনের অখন্ডতা, কিংবা জাতীয় মুক্তি। এর সঙ্গে যুক্ত হয়ে আসে আরব জাতির রাজনৈতিক ঐক্য। ১৯৮২’র সাবরা-শাতিল গণহত্যার পর দারভীশ দীর্ঘ সময় প্যারিসে নির্বাসিত ছিলেন। এ সময় পশ্চিমের নানান দর্শন ও জ্ঞান-বিজ্ঞানের সাথে দারভীশ প্রত্যভাবে পরিচিত হবার ফলে এ ভাবনার বিকশিত রূপ ধরা পড়ে তার ঐ সময়ের প্রকাশিত কাব্য গ্রন্থগুলোতে। তবে দ্বিতীয় কাব্য গ্রন্থ থেকেই তার এ ভাবনার প্রকাশ ঘটেছে। জিদারিয়্যাহ বা দেয়াল চিত্র কাব্য গ্রন্থে এই ভাবনার পরিপক্ক চিত্র দেখা যায় ।
দেহ ও আত্মা বা বস্তু ও চিন্তার মধ্যে ঐতিহাসিক বা সামাজিক ও সাংস্কৃতিকভাবে পার্থক্য করণের জ্ঞান ও রাজনীতির ঘোর অতিক্রম করে প্রকৃতিময়তার পুনরুজ্জীবন ঘটানো ছিলো দারভীশের নিরন্তর অভিযাত্রা। প্রকৃতি ও মানুষের মধ্যে অভিন্ন সম্পর্ক রচনার ভাব ও ভাষা দারভীশ অর্জন করেছেন জীবন ও তৎপরতার মধ্য দিয়ে। নিচের কাব্য পঙক্তিগুলো সেদিকেই নজর ফিরাবে-

১-
“আমি জানি পৃথিবী এবং তুমি
কিংবা তোমরা একই গর্ভের দুই যমজ
সূর্যের মুখোমুখি কে প্রসারিত করেছে আমার জ্বলন্তকাঠি
আমি তো জানি পৃথিবী কিংবা দু চোখের গোলক
সমান, সমার্থক।”
২-
“এবং আমি এখন আমার অমরত্ব আর শেষ যাত্রার নানান পাথেয়ের মতো- গমের মতো বিস্তারিত তোমার দেহে।”
৩-
“আর তুমি আমার সমুখে
নাম পরিচয়হীন অসংখ্য সত্ত্বার অসংখ্য সারি হয়ে স¤প্রসারিত
আমার কোনো দেশ নাই এই সব চু ছাড়া
যা পৃথিবীকে নির্ধারণ করে দেয় এক দেহে।
৪-
“মৃত্তিকার নাম দেই আমার আত্মার স¤প্রসারণ
আমার হাতের নাম দেই বিত রাস্তা
পাথরনুড়িদের নাম দেই ডানা
চড়–ইদের নাম দেই বাদাম, ডুমুর
পাঁজরের নাম দেই বৃ।”
৫-
“হয়ে যাও বৃ
যেনো তোমার ছায়া দেখতে পাই।
হয়ে যাও চাঁদ
যেনো তোমার ছায়া দেখতে পাই।
হয়ে যাও খঞ্জর
যেনো আমার ছায়ায় তোমার ছায়াকে দেখতে পাই
ছাইয়ের মধ্যে গোলাপের মতো।”
৬-
“তুমি আমার হাকীকত আমি তোমার প্রশ্ন।
তুমি আমার উদ্যান। আমি তোমার ছায়া।”
৭-
“আমি সেই সত্ত্বা যে নিজের সঙ্গে আলাপ করে
অতি সূক্ষ্ম বস্তু থেকে মহান ভাবের উৎপাদন
তবু ভাবের সুর আসে না শব্দমালা থেকে
সুর কেবল উৎপাদিত হয় দীর্ঘ রাত্রিতে
দুই দেহের মিলনে...”

একই সত্ত্বাজাত যমজ, পুরুষ ও প্রকৃতি। জগত এবং ভাবদৃষ্টি এক ও সমার্থক। একের মধ্যেই বিশেষ বিশেষ সত্ত্বা অথবা বিশেষের মধ্য দিয়ে নির্বিশেষ অনন্ত। একের মধ্যেই বহু। রক্ত মাংসের মানুষসহ প্রকৃতির সব কিছুই ভিন্ন ভিন্ন সত্ত্বা যা একেরই বহির প্রকাশ। উপরে কবিতার বরাতগুলোতে বিষয়টি পরিস্কার হয়ে উঠেছে। এখানে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নির্বিশেষ বা এককে প্রকাশ করতে গিয়ে দারভীশ ব্যক্তি মানুষের বিশেষ বিশেষ সত্ত্বার মধ্যে আটকে থাকেননি- কিংবা মানুষকেই কেন্দ্রে অধিষ্ঠিত করেননি। অভেদ সম্পর্ক বোঝাতে গিয়ে তিনি প্রকৃতির দ্বারস্থ হয়েছেন। প্রকৃতির আর সমস্ত সত্ত্বা ও মানুষ- পুরোটাই প্রকৃতি। প্রকৃতির ইতিহাস। অখন্ড দেহ। দেহ ও মনের মধ্যে, বস্তু ও চিন্তার মধ্যে বিভাজন যেমন অসম্ভব, তেমনি দারভীশ বলেন- ‘মানব জগত’ ও ‘প্রকৃতির জগত’ বলে যে বিচ্ছিন্ন ভাষা ও চর্চা তৈরী হয়েছে তা আদৌ স্বীকারযোগ্য নয়। অসম্ভব। মানুষ কথায় কথায় বলেন অক্সিজেন ছাড়া বাঁচা যায় না। কিন্তু এই মানুষ এর চেয়ে এখন আর বেশী অগ্রসর হতে পারে না। এখানে এসে মানুষ ভূতগ্রস্থ হয়ে পড়ে। অসাড় হয়ে যায় যেনো। আর ভাবতে পারে না। কিন্তু প্রতিমুহূর্তে সম্পর্কগুলো সে ভেঙ্গে ফেলছে। কারণ আগেই ধরে নেয়া হয়েছে- দেহ-মন বা বস্তু ও চিন্তা আলাদা সত্ত্বা। এই পূর্ব প্রতিষ্ঠিত আদি অনুমান থেকে যেমন দার্শনিক নানান ধারা তৈরী হয়েছে তেমনি ধমর্তত্ত্ব, সংস্কৃতি, বর্ণ ও রাজনীতির বিভাজন ও আধিপত্য বিচিত্রভাবে বেড়ে গেছে যার প্রধান নিয়ামক হয়ে ওঠেছে পুঁজি। ফলে কবির ভাব ও চর্চা স্বভাবতই পুঁজির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কিন্তু ফিলিস্তিনের দেশপ্রেমের কবি, স্বাধীনতার কবি, মানবতাবাদী কবি হিসাবে জনপ্রিয় প্রচারণার তোড়ে দারভীশের সাম্রাজ্যবাদ বিরোধী কবি সত্ত্বা চাপা পড়ে যায়। ‘সাম্রাজ্যবাদ’ ও ‘পুঁজি’ শব্দ উল্লেখ করে সরাসরি কোনো কবিতা লেখেননি বলে তাকে অনেক সমালোচনা ও অপবাদও সহ্য করতে হয়েছে। সেজন্য উদারতাবাদী কবি হিসাবে তার বিরুদ্ধে এক ধরনের সমালোচনা জারি ছিলো। অবশ্য ১৯৭৫ এ প্রকাশিত ‘তিলকা ছুরাতুহা ওয়া হাজা ইনতিহারুল আশিক’ (সেটি তার ছবি, এটি প্রেমিকের আত্মহত্যা) কাব্যগ্রন্থে সাম্রাজ্যবাদ শব্দটির উল্লেখ রয়েছে।
অভেদ জ্ঞান সম্পর্কে কবির প্রাথমিক প্রস্তাবনা হলো- ভাবগত দিক থেকে তা উপলব্ধি করা ও অভিজ্ঞতায় সিক্ত হওয়া মানে, বিশ্বজগতের বিশেষ বিশেষ সত্ত্বার সাংস্কৃতিক রাজনৈতিক ও ঐতিহাসিক যাবতীয় পরিচয়ের ভেদগত দেয়াল অতিক্রম করে বিশেষ এক দেহে অধিষ্ঠিত হওয়া। দারভীশ যেমন বলেনÑ “আর তুমি আমার সমুখে/ নাম পরিচয় হীন অসংখ্য সত্ত্বার অসংখ্য সারি হয়ে স¤প্রসারিত / আমার কোনো দেশ নাই এই সব চু ছাড়া/ যা পৃথিবীকে নির্ধারণ করে দেয় এক দেহে” এই পঙক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরিচয়ের ভিত্তিতে যে রাজনীতি তা জগতকে ভাগ করে ফেলে। বিভিন্ন পরিচয় আর জাতপাত, ধর্ম, বর্ণ ও শ্রেণী মুক্ত জগতের কথা বলেছেন কবি। যা না হলে এক দেহ খন্ড বিখন্ড হয়েই থাকবে। এই খন্ডিতকরণের সংঘাত ও দ্বন্দ্বকে মুক্ত করার প্রথম শর্তই হলো ভাব বা জ্ঞানগতভাবে অভিন্ন সত্ত্বার বিষয়টিকে গভীরভাবে অনুধাবন করা। একই সঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে ক্রমাগত অভেদ সম্পর্কের খুঁটি রচনা করা। দারভীশ তার বাস্তব জীবনে এই কাজটিই করবার চেষ্টা করেছেন। প্রজ্ঞা আর সাধনার এই রকম স্বাদ আস্বাদন ও অভিজ্ঞতার পর্যায়কেই দারভীশ ‘চুময়’ বলেছেন। এটাই তার দেশ যা বিশেষকে নির্বিশেষে ও সার্বজনীনতায় উপনীত করে। জিদারিয়ায় এই অবস্থাকে কবি “শাদা” বলেছেন যা দেশ কালের অতীত; তার কোনো রঙ নাই, রূপ নাই, নিরাকার, অধরা, অনন্ত সম্ভাবনাময়। নিচের এই পঙক্তিগুলোতে বিষয়টির সন্ধান পাওয়া যায়...

১-
“সব কিছুই শাদা
শাদা মেঘের ছাদের উপর ঝুলে আছে সমুদ্র।
মুক্ত শাদা আকাশে না-বস্তু শাদা
আমি ছিলাম, আমি ছিলাম না।
অতঃপর এই শাদা অনন্তের দিকে দিকে
আমিই একমাত্র একক, অদ্বিতীয়।”
২-
“আমিই এক
একক
আমার মারেফাতের কোনো প্রয়োজন নাই।”
৩-
“ওখানে, না-স্থানে, না-সময়ে কিছুই নেই
নেই কোনো অস্তিত্ব....”
৪-
“বলো: এখন কী, আগামী কী ?
সময় কী, স্থান কী?
পুরনো কী, নতুন কী ?”
৫-
“আমিই প্রথম
আমিই শেষ
আমার সংজ্ঞাই আমার সংজ্ঞার পাথেয়, কারণ।
আর আমার পর শব্দমালায় মৃগরা দৌড়ায়
আমার আগে কিছুই নেই, পরেও কিছুই নেই।”
৬-
“আমি সেই সত্ত্বা যে সব কিছুই দেখতে পায়
আমিই দূর
আমিই দূর, অনন্ত।”
দারভীশের এই বক্তব্যগুলোতে আমি বা সাধারণ ও সার্বজনীন মানুষের ধারণা উপস্থিত হয়েছে। যা হেগেলের মানুষ এর মতো নয়। এই আমি নির্বিশেষ। আমিত্বের আমি নয়। বস্তু ও চেতনার দ্বিবিভাগের বাইরে যে অখন্ড মানুষ সেই মানুষের রূপক বা প্রতিনিধিত্বশীল শব্দ ‘আমি’। আমি, তুমি, সে কিংবা প্রকৃতি বা নারী ও পুরুষের বিশেষ সত্ত্বা ও বর্ণ পরিচয় যেখানে লুপ্ত হয়ে নিখিল রূপ ধরে তার প্রকাশই আমি। দারভীশ বলেন-

“তার সব সে তে, আমি তে, তুমি তে
খন্ড নেই, অখন্ড নেই।”

দারভীশ অভেদ জ্ঞান সম্পর্কের এই ভাব প্রণোদনা অর্জন করেছেন ভাব ও বস্তু বা দেহের ঐক্যসম্পর্কের মধ্য দিয়েও। যেখানে একই সাথে ভাষা ও দেহ একাকার। কারণ আলাদা ভাবে ভাষা থেকে ভাব সুরের স্ফুরণ সৃষ্টি হয় না। বরং দুই দেহ অর্থাৎ ভাষা ও দেহের মিলনের মধ্য দিয়ে সুর ও ভাবের ব্যঞ্জনা উৎপাদিত হয়। দারভীশ বলেন- “আমি সেই সত্ত্বা যে নিজের সঙ্গে আলাপ করে।/ সূক্ষ্ম বস্তু থেকে মহান ভাবের উৎপাদন/ তবে ভাবের সুর আসে না শব্দমালা থেকে/ বরং উৎপাদিত হয় তা দীর্ঘ রাত্রিতে দুই দেহের মিলনে।”
অর্থাৎ শব্দমালা বা ভাষা- বস্তু ও দেহ প্রত্যয়ের বাইরের ব্যাপার নয়। ভাষা ও দেহ অবিভাজ্য। কারণ ভাষা ও যাপন একই শরীরের অভিনিবেশে ঘটে। শরীর বিহীন ভাষার কল্পনা অনর্থক। কিন্তু তাহলে কবি দুই দেহের মিলনের কথা বলে যেনো উভয়কে আলাদা দেহসত্ত্বা হিশাবেই গণ্য করলেন। দারভীশ বলেন, এটি আসলে পৃথক কোনো ব্যাপার নয়। সামাজিক ও রাজনৈতিক কারণে আলাদা হয়ে আছে। ফলে এই মিলন ও ঐক্যের সাধনা-সংগ্রাম অপরিহার্য।
দারভীশের অখন্ড প্রত্যয়ের উপরই তার পুরো জীবন, ভাষা, ভাব, কাব্য ও রাজনীতি বিকশিত হয়েছে। এমনকি এই অভেদ চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে তার কবিতার আঙ্গিকেও। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য সংলাপধর্মী বর্ণনা কাঠামো। সংলাপের মধ্য দিয়ে মূলত দুটি পরে মাঝে ঐক্য ও মিলনের সম্ভাবনা তৈরী হয়। অভিন্ন হয়ে ওঠার অভিজ্ঞতা উপলব্ধি করা যায়। যে কারণে দারভীশ হয়তো এই কৌশল অবলম্বন করেছেন। এছাড়া অধিকাংশ কবিতাই তার দীর্ঘ। একটি কবিতা দিয়েই একটি কাব্য গ্রন্থ রচনা করেছেন বেশ কয়েকটি। এর কারণ দীর্ঘ কবিতায় এই প্রয়াস সফল হয়ে ওঠে।

জগতকে অখন্ড ভাবে দেখার এই সিদ্ধান্তের সাথে কয়েকজন দার্শনিকের মিলের কথা আগেই উল্লেখ করেছি। আরব-ইসলামী দর্শন ও সংস্কৃতির প্রভাব রয়েছে এর সাথে। আব্বাসী আমলের কবি আবু নুয়াস, আবুল আলা আল মাআরী ও মুতানাব্বীর ভাব ঐতিহ্যের ধারাবাহিকতা থাকলেও দারভীশের সাথে এর বিস্তর ফারাক আছে। দারভীশের চিন্তায় ইব্রাহীম (আঃ) এর ঐতিহ্যের সর্বশেষ ইসলামের অন্তর্গত প্রেরণা, হযরত ঈসার (আঃ) ভাব অনুধ্যান আর বস্তুবাদ ও ভাববাদের বিপরীতে মার্কসের প্রস্তাবিত অখন্ড দর্শনের সংকরায়ন ঘটে। বাংলাভাবে ফকির লালনের মানুষ বা সামান্য ভাবের সাথেও মিল বোঝা যায় এখানে। এই ভাবনা যখন দারভীশের মধ্যে বিপুলভাবে পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছিল তখন তিনি আর এই জগতে নাই। ইসলাম, মার্কস ও লালনের জায়গায় বিচার করলে দারভীশের এই ভাবগত জায়গায় তার পরিণত হবার সংকটটা বোঝা যায়। সাধনা বা চর্চাগত দিক থেকে সুস্পষ্ট অমিলও আছে। কিন্তু দারভীশের পথটি ছিলো সাংস্কৃতিক, রাজনৈতিক। এর মধ্যে দারভীশের ভেতর তারুণ্যের কালে এক অন্তর্মুখী অস্থিরতা ছিলো। এই অস্থিরতা তৈরী হয় যখন ফিলিস্তিনের সংকট এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে মানুষের মুক্তির সংকট তার মধ্যে মোচড় দিয়ে উঠতো। এটি ছিলো কবি ও ভাবুক হিসাবে এক অস্বাভাবিক যন্ত্রণা। একটি সময় সামান্য স্থিতি পেয়েছিলেন কিন্ত এরপর আর বেশী দিন তিনি বাঁচতে পারেননি। অন্যদিকে তার মধ্যে আধুনিকতারও প্রভাব ছিলো। মূলত রাজনীতি আর ভাব তার কাছে সমার্থক ছিলো। রাজনীতির মধ্য দিয়েই তার ভাবের বৃ এক সংঙ্গে বেড়ে উঠেছে। নিচের পঙক্তিগুলোতে তার অভেদ সম্পর্কের চর্চা কী করে বস্তুগতভাবে অর্থাৎ রাজনৈতিকভাবে এগিয়ে গেছে তার একটা ইশারা পাওয়া যায়। এবং কী করে তার মধ্যে বিশ্বজগতের অভেদ সম্পর্কের ভাব গড়ে উঠেছে তার দিকটাও বোঝা যাবে।

১-
“তারা আমাকে চেনে না ছায়ার ভেতর
যে ছায়ারা পাস পোর্টের ভেতর আমার রূপ, আকার শোষণ করে নেয়।
তাদের কাছে আমার অঙ্গ-প্রত্যঙ্গ
ছবি সংগ্রহপ্রেমিক পর্যটকদের জন্য প্রদর্শনী।
হায়..... তারা আমাকে চেনে না......”

২-
“নাম থেকে পরিচয়সূত্র থেকে মুক্ত?
আমি তো আছি মাটিতে, যা লালন করেছি দুহাত দিয়ে?
আজ আকাশ জুড়ে আইয়্যুব চিৎকার করলো!
দ্বিতীয়বার আর আমায় অশ্র“ করো না!
হায় জনাব! হায় নবীদের সরদার!
তোমরা বৃকে প্রশ্ন করো না তার নাম নিয়ে
তোমরা উপত্যকাদেরকে প্রশ্ন করো না তাদের জননীর পরিচয় নিয়ে।”

৩-
“অগ্নি নিপে করো চড়–ইদের উপর
যেনো আমি বৃরে বর্ণনা দিতে পারি
নীল নদকে থামিয়ে দাও
যেনো আমি কায়রোর কথা বলতে পারি
রোধ করো দাজলা, ফোরাত কিংবা উভয়ের গতি
যেনো আমি বাগদাদের কথা বলতে পারি
থামিয়ে দাও আমার শীতলতা
যেনো দামেস্কের বর্ণনা দিতে পারি
এবং আমাকে গ্রেফতার করো বাক্যে
যেনো আমি নিজেকে ব্যক্ত করতে পারি।”

৪-
ওখানে নদী আমাদের মাঝে দাঁড়িয়ে
এক প্রহরী রক।
দুই কূলকে বেঁধেছে যূথবদ্ধ
যমজ।
দুজনই দূরে, আমাদের নিকটের মতোই
দুজনই কাছে, আমাদের দূরের মতোই।
হায়... আমাদের মাঝে একজন রক জরুরী।
তবু দুই কূল ভেদকারী পানি যেনো দুই দেহেরই রক্ত।
প্রতিটি দেশই দর্পণ
এবং প্রতিটি দর্পণই পাথর।

৫-
“তারা তাকে বললোঃ সে আসে নদীর সাথে
যে নদী বহে ফজরের সাথে
দুই যমজ
এক নদীর দুই কূল........ এক সাথে
চলে হাত ধরে অথবা থামে।”

৬-
“আমি কি অন্য তুমি?
এবং তুমি কি আরেক আমি?
আমার স্বাধীনতার ভূমিতে যাবার এই আমার কোনো পথ নয়।
আমার দেহে নিবিষ্ট হবার এই আমার রাহা নয়।
আমি কনো দুইবার আমিতে ভাগ হইনা।”
ঐতিহাসিক, রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতের ইহজাগতিক নানা সম্পর্কের মধ্যে যে বিভাজন, দারভীশ তারই মোকাবিলা করতে চেয়েছেন। প্রতিরোধ গড়ে তোলেছেন নিজের প্রচেষ্টার পথে। এক জায়গায়, এক দেহে মিলিত করার সাধনা করেছেন, লড়াই করেছেন। এটিই ছিলো তার ভাবপ্রক্রিয়া। রাজনীতি ও কবিতা। দারভীশের এ ভাব প্রক্রিয়াকে অনেকে সূফীজম বলেছেন। এমনকি এধরনের কবিতা সম্পর্কিত আলোচনা ও সমালোচনাগুলো প্রচলিত হয় সূফীজমের ভিত্তিতে। তবে তিনি তা অস্বীকার করেছেন বিভিন্ন সময় কথা বর্তায়, সাাৎকারে। মৃত্যুর দুই বছর পূর্বে এক দীর্ঘ সাাৎকার প্রকাশিত হয় সাহিত্য সাময়িকী “আল কারমিলের” একটি সংখ্যায়। সাাৎকারে তিনি কবিতা, কবিতার আঙ্গিক, বিষয়বস্তু, শিল্প, ধর্ম ও রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি বললেন-
“আমি ব্যক্তিগতভাবে এ ধরনের প্রশ্নে গুরুত্বারোপ করি না। আমি আমাদের আধুনিক যুগেও বিশ্বাস করি না। এটি তো ওখানে একটি হৈ, চৈ আওয়াজ। সূফীবাদী কবিতার ত্রে। আধুনিক সূফীবাদ (মেটাফিসিজম) এটি সমসাময়িক জীবনপ্রকৃতি, মানুষের স্বভাবজাত ইচ্ছা এবং ধর্ম ও স্পিরিচুয়াল প্রশ্ন থেকে মানুষকে দূরে সরে রাখার জন্য বিদ্রোহী ও অবাধ্য হওয়ার অন্যতম একটি রূপ। আমরা এরকম কবিতায় যা কিছু পড়ি কোনো কোনো সূফীবাদী পরিভাষার জন্য এটি একটি নান্দনিক রূপ মাত্র। যা তার প্রসঙ্গ ও পূর্ব পরম্পরার বাইরের বিষয়।”
দারভীশ সূফীজম থেকে শিা নিয়েছেন। কিন্তু ক্যাসিক আর আধুনিক কিংবা উত্তরাধুনিক কোনো অর্থেই তার পথ ও প্রত্যয়কে সীমাবদ্ধ করেননি। কারণ এটি হলে তার সামগ্রিকতার মধ্যে একটি
স্ববিরোধী রূপ স্পষ্ট হয়ে উঠতো। আরব-ইসলামিক সূফীজমের নানা ভাব ও প্রতীক আহরণ করে তিনি তার স্বতন্ত্র কাব্য আঙ্গিকে হাজির করেছেন অভিনব সৌকর্যে। এটি তার এক বিশেষ দিক।
উপরের এই আলোচনাগুলো তুলে ধরার তাগিদ ছিলো দারভীশের সাধারণ ভাব ও কল্পনার পটভূমি খোলাশা করার প্রশ্নে। কারণ এর উপরই বেড়ে উঠেছে তার সমস্ত কর্মকান্ড।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×