ফেসবুকসহ বিভিন্ন ব্লগে দেখা যায়, শত শত আসল এবং নকল বা ফেক আইডি, যাদের নিক পুরুষের হলেও কিন্তু নিকের ছবি লক্ষ্য করে দেখবেন কোনো নারীর?
আবার কারো নিক নারীর নামে হলেও তা বেশ সামঞ্জস্যহীন এবং সেই নিকে অন্যের ছবি !! অর্থাৎ কারো নিক আসল নামে বা ছদ্মনামে হলেও নিকটা সুন্দরী কোনো নারীর, যা সেই নারী হয়তো জানেও না যে, তাকে এভাবে অসম্মান করা হচ্ছে? আবার নিক নারীর হলেও সেই নিকে নিজের ছবি না দিয়ে প্রেমিক বা শত্রুতামুলকভাবে অন্য নারীর ছবি বা নগ্ন ছবিও দেয়া হয়েছে, যা হয়তো সেই নারী জানেও না!
আবার কিছু নিক নারী কিনা পুরুষের বোঝা না গেলেও দেখা যায়, আকর্ষণীয় কোন নারীর ছবি বা নগ্ন ছবি ব্যবহার করে সেই নারীকে অপমান করা হচ্ছে বা জব্দ করা করা হচ্ছে।
ফেসবুকে এভাবে ছবি বা ফেক আইডিতে অন্য নারীর ছবি বা মোবাইল নম্বর দিয়ে অনেকভাবেই নারীনির্যাতন করা হচ্ছে?
এমনকি নিজের নিকে নিজের ছবির বদলে জীবিত বা মৃত নামকরা ব্যক্তির ছবিকেও ব্যবহার করা হয়, তা কতটুকু যৌক্তিক বা আইনসম্মত জানিনে। কিন্তু এমনসব নিকের পোস্টে যখন অশ্লীল গালাগাল বা মন্তব্য আসে, তখন সেই বিখ্যাত ব্যক্তি বা তার পরিবার তা জানলে কি খুশী হবে নাকি মানহানীতে ফেটে পড়বে-তা-ও মডুদের ভেবে দেখা দরকার।
অনেক নিক থাকে দেশ বা জেলা বা নির্দিষ্ট এলাকার নামে কিন্তু যখন সেই নিকের আপত্তিকর পোস্টে গালাগাল বা অশ্লীল মন্তব্য আসে, তখন কি সেই নামকে অপমান করা হয়না?
মডুদের কাছে আমার আবেদন, কারো একাউন্ট চালুর আগে নিক, নিকটি আপত্তিকর কিনা, নিকের ছবি ও আইডির সাথে তথ্যের সামঞ্জস্য আছে কিনা কিংবা পুরুষ নিকের সাথে নারীর ছবি কিনা কিংবা নারীর নিকে পুরুষের ছবি কিনা, এসব দেখলে নর-নারীকে বা নর-নারীর ছবি নিয়ে ব্লাকমেইলিং রোধ করা যাবে।
এমনিতেই নতুন বছরে নবধর্ষণের জোয়ার চলছে, সেক্ষেত্রে আপন মা-বোনের ছবি ছাড়া অন্য নারীর ছবি নিকে দেয়া কতটুকু নৈতিক এবং আইনসম্মত, তাও সকলের ভাবা উচিত? আর এসব ক্ষেত্রে কেউ আপন মা-বোন-বউয়ের ছবি দেয়--সেটা পাগলেও বিশ্বাস করবে কি??
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



