ল্যাম্পোস্টকে জড়িয়ে বলি- ডার্লিং !!!!
ওপরের লাইনদুটো উচ্চাংগের আধুনিক কবিতাংশ, যা মুক্তছন্দে লেখা। এটি মুক্তছন্দে লেখা হলেও কিন্তু ছন্দোবদ্ধ লাইন। এখানে ছন্দ আছে তবে অন্তমিল নেই। অল্পকথায় এই হলো মুক্তছন্দের বৈশিষ্ট্য। অনেকেরই মনে উপর্যুক্ত লাইন দুটোর অর্থ বা পটভূমিকার বিষয়ে আগ্রহ থাকাই স্বাভাবিক; আজ তা বলছি---একতরফা প্রেম বা ব্যর্থ প্রেমিকদের হতাশার প্রকাশ ঘটেছে এতে। সে ভাবছে--হে নারী, পাত্তাতো পাচ্ছিই না তোমার কাছে বরং পিছু পিছু ঘুরে ঘুরে তোমার হৃদয়ে যেনো গরু হয়ে ঘাস খাচ্ছি।তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু তুমি আমার দিকে তাকাও না পর্যন্ত। তাই তোমাকেই মনে করে কখনো আমি ল্যাম্পোস্টকে আবেগে জড়িয়ে ধরে ভুল করি।
যাহোক, আগেই বলেছি-ছন্দ ছাড়া কবিতা-ছড়া-গান ইত্যাদি প্রাণহীন এবং মূল্যহীন পদ্যমাত্র। ছন্দোবদ্ধ ছড়ার অর্থ থাক আর না থাক, তা পাঠকের মনকে শুধু আন্দোলিত-ছন্দায়িত পন্থায় আকর্ষণই করেনা, তা ছেলেবুড়ো সবার সহজেই মুখস্ত হয়ে যায়। যেমন-''আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে/ঢাক-ঢোল ঝাঁঝর বাজে/ বাজতে বাজতে চললো ঢুলি/ ঢুলি গেলো কমলাফুলি।''
এবার আমার একটি শিশুতোষ ছড়া পড়ুন-
দূরছাই
আম আর জামগাছে
টুনটুনি অই নাচে
লেজতুলে অই নাচে অই;
তা-ই দেখে জাফরিন
নাচে তাক তাক ধিন
নেচে নেচে করে হই-চই।
ডাকাডাকি আম্মার--
কানে যায় নাকো তার
''নেই পড়া নেই কাজ তোর?''
শেষ-মেষ রেগে তাই
আম্মাটা দূরছাই
কান ধরে টান দেয় ওর!
ছন্দোবদ্ধ অন্তঃমিলযুক্ত কবিতাও কী মজাদার এবং সহজেই মুখস্তযোগ্য দেখুন। যেমন-আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে/বৈশাখমাসে তার হাঁটুজল থাকে। এমন কে আছে যার মুখস্থ নেই রবিঠাকুরের এই কবিতাটি?
আধুনিক কবিতা বা বর্তমানের মুক্তছন্দযুক্ত কবিতায় কি এই স্বাদ পাওয়া যায় নাকি সহজেই তা মুখস্থও করা যায়! আধুনিক কবিতার পাঠক-লেখকমাত্রই আমার সাথে একমত হবেন বলে আমি আশা করি। তবে আল মাহমুদ বা শামসুর রহমানের মত বিখ্যাত কবিদের কিছু মানসম্মত চমৎকার আধুনিক কবিতা আছে, যা পড়তে মজা পাওয়া যায় এবং মুখস্থও করা যায়। যেমন--শামসুর রহমানের ''স্বাধীনতা তুমি'' এবং আল মাহমুদের একটি চমৎকার কবিতা যার নামটি এ মুহূর্তে সঠিক মুখস্থ নেই। সন্ত্রাসকবলিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আলোড়ন সৃষ্টিকারী সেই কবিতার একটি লাইন এমন '' তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম?'' কবিতাটি কারো সংগ্রহে থাকলে আমার সাথে শেয়ার করতে অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


