somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের উৎসব

১৪ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছে করেই বিয়ের অনুষ্ঠান বললাম না, কারন আমি খুব ছোট ছিলাম, বিয়ের অনুষ্ঠান কি সেটা বুঝতাম না।
বেশ কয়েকটা উৎসবে যোগ দিয়েছিলাম। কিন্তু সব ভুলে জোগা খিচুরি হয়ে গেছে। যা মনে আছে, সেটাই তুলে ধরার চেষ্টা করবো।
একরাতে বাসা থেকে একটা খোলা পিকআপের পিছনে অনেক জন মিলে রওনা হলাম। পিছনে বেশির ভাগই ছোট ছেলে মেয়েরা বসেছিল।
বাসার উঠান মনে হয় 2টা ছিল। ভিতরের টা মেয়েদের। বালুর উঠানে ম্যাট্রিস পেতে সবাই বসলাম। ঢুকার পথে 2/3 জন মহিলা সবার বোরকা রেখে দিচ্ছিলো, যেভাবে কোথাও গেলে সবাই ওভার কোট খুলে রাখে। ওখানে মেয়েরা সাধারনত: ম্যাক্সি পড়ে। বিয়েতেও তাই পরে এসেছে সবাই। হয়তো একটু জমকালো আর সাথে গয়না।
সবাই গোল হয়ে বসলো, মাঝখানে একটু ফাকা জায়গা। এরপর একজন মহিলা ঢোলের মতোন কি যেন নিয়ে বসলো, আর কয়েকটা মেয়েকে বাকিরা খুব অনুরোধ করে দাড় করিয়ে দিল। মেয়েগুলোর চুল খুব কালো আর লম্বা (ওরা কালো লম্বা চুল খুব পছন্দ করে)। এরপর গানের তালে তালে নাচ শুরু হলো। এভাবে বলা হয়তো ঠিক হচ্ছেনা। হয়তো এরকম নাচই ওদের পছন্দ। মেয়েগুলো গানের তালে তালে চুল একবার একপাশে নিচ্ছে, আরেক বার আরেক পাশে। আমি বিরক্ত হয়ে আম্মাকে বললাম, এটা আবার কি নাচ। আম্মা বলল, এটাই ওদের ট্র্যাডিশন্যাল বেদুইন নাচ। তাই সই।
হঠাৎ কি যেন হলো, মেয়েগুলো হালকা চিৎকার করে শুয়ে পড়ল। সবাই মাথা ঘুরিয়ে একটা বিলডিংয়ের মাথায় তাকালো, দেখলাম কতগুলো কিশোর দাড়িয়ে আছে, মনে হয় নাচ দেখতে এসেছে। বয়স্ক কয়েকজন চলে গেলো ওদের তাড়ানোর জন্য।
একটা জিনিস আমি দেখেছি, সৌদি মেয়েরা বেশির ভাগ খুব সুন্দর হয়, স্লিম, হলুদাভ ফর্সা, লম্বা, কালো চোখ। ম্যাক্সি পড়ে যখন বাসায় হাটে পরির মতোন লাগে। বাইরে ওভার কোটের মতোন বোরকা চাপিয়ে নেয়।
রাতে সবাই একটা ঘরে খেতে বসলাম। ঘরের মাঝে বিশাল একটা প্লেট, সেখানে কাচ্চি বিরিয়ানির মতোন কেপচা আর দুম্বার মাংস স্তুপ করে রাখা আছে। সবাই ঐ এক প্লেটের চারপাশে গোল হয়ে বসে, যার যার মতোন খাওয়া শুরু করলাম। একজন এসে বলল, তোমাদের এক প্লেটে খাবার অভ্যাস নেই, আলাদা ছোট প্লেট দিব? আমি বললাম না, এভাবে খাওয়ার মজাই আলাদা। ওরা খাবার সময় খুব খেয়াল রাখে, যেটা আমি বেশি নিচ্ছি, সেটা বার বার এনে দেয়, মনে করে আমার পছন্দের।
খাবার পর সবাই পরিস্কারে হাত লাগালো, একসাথে সবাই মিলে সব গুছিয়ে তুলে রাখলো। তারপর আবার আড্ডা। এটা আমার খুব ভালো লেগেছে। তাহলে যে দাওয়াত দিয়েছে সেও আড্ডাতে যোগ দিতে পারে...। সব শেষে অনেক রাতে আবার গাড়িতে করে আমাদের বাসায় পৌছিয়ে দিল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×