somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা এতো স হজে অন্য পথ ধরে?

১৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব অল্প বয়সেই ভেবেছিলাম, বিয়ে করবোনা । তাই কখনও বিয়ে নিয়ে ভাবিনি, সাজগোজ নিয়েও ভাবিনি (কি দরকার), ছেলেদের কখন কেন ভালো লাগে সেটা নিয়েও গবেষণা করিনি।
কলেজ পর্যন্ত গার্লস কলেজে ছিলাম, তবে বাফা বা অন্যান্য প্রতিষ্ঠানে ছেলেদের সাথে কথা হতো, কারো প্রতি মুগ্ধ হয়ে কথা বলা বন্ধ হয়নি, আমি তো জানিই আমি একা।
এরপর ইউনিভার্সিটি জীবন শুরু হলো। আমার জীবনের সবচেয়ে মধুরতম দিন। তিন বান্ধবী সব সময় একসাথে থাকতাম। কোথাও কেউ একজনকে দেখলেই ধরে নিত বাকি 2টা আসে পাশেই আছে। ওরা খুবই ভাল ছিল, একটা বিষয় ছাড়া। ছেলেদের নিয়ে ঠাট্টা করার সময় মা বাপ রাখতো না।
যদি কোন ভাবে টের পেত যে, কোন ছেলে আমার প্রতি একটু আগ্রহ দেখাচ্ছে তো খবর আছে, ভয়াব হ সব ঠাট্টা শুরু হয়ে যেত।
ওদের হাত থেকে বাঁচার জন্য অন্য পথ ধরলাম, যে কোন ভাবে প্রমান করে দিতাম, যে ছেলেটা আসলে আমার বান্ধবীকে চায়। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা মোটেও কঠিন না, ফলে যে বেশি হাসাহাসি করছে, সে চুপ হয়ে যেত।
চাকুরী জীবনেও ব্যাপারটা চালু রেখেছি। এবং আশ্চর্য ফলও পাচ্ছি। কেউ বুঝতেই পারে না, কাহিনী কোথায় ঘুরে গেল।
সবচেয়ে মজার হয় যখন কোন ছেলের সাথে এরকম করি (ছেলে সকল প্লিজ মাইন্ড খাইয়েন না).....
হয়তো, কোন ছেলে আমার প্রতি খুব সামন্য উৎসাহ দেখালো। বলল, কোথায় থাকেন, কয় ভাই বোন, তার নিজের কয় ভাই বোন, মা এখন তার জন্য পাত্র দেখছে ইত্যাদি ইত্যাদি । এতে খারাপ কিছুই নেই, চাকরীজীবি অবিবাহিত ছেলে, পাত্রি খুজতেই পারে।
এরপর হয়ত বলল, আপনি বিয়ের ব্যাপারে কি ভাবছেন.....
কয়েক দিনের মধ্যে হয়তো বলবে, আপনার কথা, কাজ সব আমার খুব ভালো লাগে, আমার সম্পর্কে আপনার কি ধারনা।
এরপর হয়তো বলেই ফেলবে, আপনাকে আমার খুব ভালো লাগে....
আমি আমার পুরান ফরমূলায় চলে যেতাম। বলতাম, আমি তো এখন বিয়ের কথা ভাবছি না, ও আচ্ছা আমার এক বান্ধবী আছে, ওর জন্য ওর বাবা পাত্র খুজছে, খুব সুন্দর। এইটুকু বললেই হয়,
কই যায়, আমার প্রতি ভালো লাগা, আর বিয়ের চিন্তা, খুব উৎসাহ নিয়ে বলে, আপনার বান্ধবী কি করে? হাইট কত? বাবা কি করে? দেখতে কেমন? ফোন নো আছে? ছবি আছে.... এর আর শেষ নেই।
ভাবছেন আমি ফাউল কথা বলি? নাহ, আমি সত্যি সত্যই আমার বান্ধবীদের সাথে যোগাযোগ করিয়ে দেবার চেষ্টা করি। তবে ওদের মত নিয়ে। কাহিনি পুরো ঘুরে যায়।
আমি ভাবি, ভালবাসা এতো স হজে অন্য পথ ধরে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×