দুই মৃত্যুন্জয়ীর গল্প (২)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার মনে হলো চারপাশটা অন্ধকার হয়ে গেল এরপর আবার চোখ খুললাম। অপারেশন থিয়েটারের ঘড়িটা আমার সামনের দেয়ালেই ছিল। আমি দুপর ১টায় ঢুকেছিলাম। চোখ খুলে দেখলাম সন্ধ্যা ৭টা বাজে। একটু অবাক হলাম। আমি তো জানি অপারেশনের পর পরই রোগীকে বের করা হয়, আমি এখনও এখানে কি করছি? তারপর মনে হলো ঈদের আগের দিন, আর কোন অপারেশন ছিলো না তাই হয়তো এরা আমাকে আর বের করেনি (চিন্তাটা খুবই হাস্যকর ছিল, কিন্তু ঐ মুহূর্তে আমার ঐটাই মনে হয়েছিল)। যে নার্সটা রুমে ছিলেন, আমাকে খুব নরম গলায় মিস্টি করে বললেন, "মা, এখন কেমন আছেন"। একটু অবাক হলাম, তারপর মনে হলো, তাই তো, আমি তো এখন মা হয়ে গিয়েছি। জীবনের নতুন এক অনুভুতি। বললাম ভাল। এরপর খেয়াল করলাম, ঘরে এক লোক কিছু যন্ত্রপাতি নিয়ে নাড়াচড়া করছেন। ভাবলাম আ্যানেস্থিশিয়ানের এ্যাসিস্ট্যান্ট হবে।পরে জেনেছিলাম, ইনি সেই বিখ্যাত ড: টি.এ. চৌধুরী, আমার অবস্থা সিরিয়াস হওয়ায় চলে এসেছিলেন, যদিও আমি ওনার পেসেন্ট ছিলাম না। আমাকে আরও পরে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছিল রাত ৯টায়। তখন মনে হয়েছিল, এরা আলসেমি করে দেরি করেছে। অনেক পরে জেনেছি, ৮ ঘন্টা ধরে চলেছে জমে মানুষে টানাটানি। আমার পালস মিস করেছিল, এ্যানেস্থেশিয়া দেয়ার কারনে। এখন ভাবি এভাবে দুনিয়া ছেড়ে চলে গেলে কি হতো? বিনা কষ্টে মৃতু হতো। কিন্তু আমার ছেলের কি হতো? এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিলো না। হয়তো ওর জন্যই আমার ২য় জন্ম হলো। শেখা (আমার ছোট বোন) বলে এই দুইটার জন্ম হয়েছে দুজনের জন্য (Made for each other)
২০টি মন্তব্য ১৯টি উত্তর
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।