দুজনেই থমকে দাড়াল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শাফিনকে বাসায় বিড়াল দেখানোর চেষ্টা করেছি আগেও, কিন্তু ও ঠিক খেয়াল করেনি। ৮ মাস বয়সে প্রথম ওরা (বিড়াল আর শাফিন) একজন আরেকজনকে দেখল। ডাইনিং রুমে শাফিন ওর ওয়াকার চালিয়ে ঢুকল, আর বিড়াল মৃদু পায়ে রান্না ঘরের দিকে যাচ্ছিল। দুজনেই দুজনকে দেখে থমকে দাড়াল। কয়েক সেকেন্ডের জন্য। শাফিন প্রথমে নড়ে উঠল। ওয়াকার নিয়ে ছুটে গেল বিড়ালে দিকে (হয়তো আরো ভালোভাবে দেখার জন্য)। বিড়াল উলটো দিকে ছুটে পালালো (না হলে নির্ঘাত ওয়াকারের চাকার নিচে পড়ত)। এখনও বিড়াল দেখলেই ছুটে যায়। বিড়াল প্রথম দিকে পালাতো। এরপর চুপচাপ বসে থাকত। একবার দেখলাম নিজেই ওয়াকারের বর্ডারের উপর দাড়ালো আর শাফিন হাতের নাগালে পেয়ে পিঠে হাত বুলিয়ে দিল (ভয় পাবেন না সামহোয়্যার আউট, ওর হাত এরপর আমি ধুয়ে দিয়েছি)। বিড়াল আদর পেয়ে লেজ উচু করে ফেলল। বুঝলাম দুজনের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন শাফিন বিড়াল দেখলেই আ আ করে ডাকতে থাকে। ডাক শুনে বিড়াল একবার চলেও এসেছিল। তবে সাধারনত: সরে যায়, আর শাফিন যতদুর সম্ভব পিছেপিছে ঘুরে আর আজব প্রানীটার কান্ডকারখানা দেখে। নাগালে পেলে ধরার চেষ্টা করে।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।