বিরক্ত হচ্ছেন? আরে ভাই আমি প্রমাণ করতে পারবো। আমরা 4 বোন। যখন কোথাও যাবার প্লান করি, তখন কাউকে পাওয়া যায়না। সবার গা ম্যাজ ম্যাজ করে, যেতে চায়না। আবার কখনও এক কথায় রাজি, ঠিক যাবার আগে বলবে "না যেতে ইচ্ছা করছেনা"।
ভার্সিটিতেও একই অবস্থা, কতো কথা বুঝিয়ে, কতো সাধনা করে একেকজনকে রাজি করাতাম কোথাও একসাথে যাবার জন্য।
এখন চাকরী জীবনেও একই অবস্থা। এমনিতেই সময় কম। তারপরোও লম্বা ছুটিতে কোথাও যেতে পারিনা। কারণ আর কাউকে পাইনা। প্লান করলেও শেষ পর্যন্ত আর হয়না।
ইদানিং বলি, কেউ গেলে যাবে, না হলে আমি একাই ঘুরে আসব। এতে যাওয়া হবে, তবে সবাই মিলে গেলে যেমন ভালো লাগতো , সেটা হবে না। তারপরও ঘরে বসে আপসোস করার চেয়ে ভালো।
[ছবিটা পিয়াল আমাকে পাঠিয়েছিলেন]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



