আমাদের বাসায় আমার দাদার দেয়া একটা খাট আছে, ঐটা এখনো এতো মজবুত যে আমার ভাগ্নে নিয়মিত লাফালাফি চর্চা করে ঐ খাটের উপর। এদিকে নতুন যে বক্স খাট আর অন্যান্য খাট আছে, ওগুলোতে নড়তে চড়তে গেলেই ক্যাচ ক্যাচ করে প্রতিবাদ করে। ভাগ্নে খাটে উঠলে তাড়াতাড়ি নামানো হয়, নাহলে তো ভেংগে পড়ে যাবে!
যে কোনো দেশে যতদিন যায় সব কিছু তত উন্নত হয়। আমাদের দেশে এটার কথা কল্পনাও করা যায় না। পুরানো ঢাকার হাড়জিরজিরে ভবনগুলোতে মানুষ এখনো বাস করছে। আর নতুন ভবন ধসে পড়ে!
আর রক্ষানাবেক্ষনের তো তুলনাই নেই। কোনো স্টেডিয়াম, স্টেশন, কমিউনিটি সেন্টার, মার্কেট নতুন হলে যাওয়া যায়, ঘুরে দেখা যায়। তারপর কোনো কোনো ক্ষেত্রে, কয়েক মাস গেলে ... নাকে রুমাল দিয়ে ঐ এলাকায় হাটতে হয়। আমরা এমন কেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



