আমি দেখেছি, কামেরার সামনে মানুষ মূলত: দু ধরণের আচরণ করেন। কেউ শক্ত হয়ে যান, কেউ দাঁত বের করে পোজ দেন (রাগ করবেন না, দাঁত বের করলেই যদি ছবি ভালো আসে তো কেন করবেন না?)। আমার এক কলিগ ছবি তুলতে গেলেই পাশ ফিরেন (আমার বিস্বাস, ওনার ধারণা এক পাশ থেকে ওনাকে ভালো আসে), না হলে সরে যান যাতে ছবি না ওঠে।
বাচ্চাদের ছবি তোলার সময়, বড়রা সব সময় চায় খুব হাসাতে, যেন না হাসলে ছবি ভালো আসেনা। তাই একটু বড় হয়ে 3/4 বছরে ওরা ছবি তোলার সময় "ই" করে দাঁত বের করে। মনে হয় মুখ ভেংচি দিচ্ছে।
আমি কারো ছবি তোলার সময় যতদূর সম্ভব ন্যাচারাল তোলার চেষ্টা করি। সব সময় খারাপও হয়না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




