somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যক্ত ভালবাসাঃ জয়তু মা...জয়তু মাতৃত্ব

০৮ ই মে, ২০১১ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের ভিতরটা কখন’ই অন্যকে দেখানো হয় না। মৌনতা, সংশয় আর সংকোচের আড়ালে লুকিয়ে যায় সূর্যের সবটুকু আলো। বাইরে থেকে দেখে যাকে মনে হয় শুধুই পথ হারানো অন্ধকার আর নৈঃশব্দ্যের কুঁঠুরি, অথচ ভিতরে চোখ জলসে যাওয়া অনুভূতি। সে অনুভূতি কখন’ই মুখে প্রকাশিত হয় না, সে অনুনয় কখন’ই বাতাসে স্পন্দিত হয় না।
এই লেখাটা লেখার সময়ও আমার উপর যেন বিরাজ করে আছে এক প্রচ্ছন্ন ছায়া। যেন আমি বসে আছি ক্রুদ্ধ সূর্যের খরতাপে আর এক শুভ্র আঁচল নির্মোহ ছায়া দিয়ে যাচ্ছে মাথার উপর। সেই শুভ্রতায় আমি ক্রমশঃ আচ্ছন্ন হয়ে যায়, ইচ্ছে করে মোহাচ্ছন্ন থাকি মহাকাল। ঝাপসা দৃষ্টি আর ঠোঁটের কাঁপুনিতে আমি বুঝতে পারি শত মাইল দূরে থেকেও সূর্য-সত্য জুড়ে আছে আমার আত্মার সাথে। ডায়েরির পাতায় আমার অশ্রুর ফোঁটায় ভেসে উঠে প্রিয় অবয়ব।
মা, হঠাৎ করে মনে পড়ে গেল তোমার পরাজয়ের একটা গল্প। যে তুমি পাহাড়সম মনোবল নিয়ে তীব্র ঝড়ের বিপরীতে লড়ে গেছ সে তুমি এক রাতে কিভাবে একটা দুঃস্বপ্নের কাছে হেরে গেলে। দেখেছিলে না হয় একটা দুঃস্বপ্ন, তাই বলে কি কেউ এভাবে গভীর রাতে মরণ-আহাজারি করে? ঘুম-ভাঙ্গা চোখে আমি নিজেকে আবিষ্কার করেছিলাম তোমার বুকে। তোমার ভয়ার্ত কন্ঠের আহাজারি আর অসহায় চোখের দৃষ্টির ভীড়ে আমি যেন একটা শব, আর তুমি সেই শব জড়িয়ে ধরে যেন সব হারিয়ে বসে ছিলে। স্বপ্ন-আতঙ্কে জর্জর তোমার সেই কান্নার ডাক বিশ্বাস করো আমি কখন’ই ভুলব না। আমার পঞ্চন্দ্রিয় যদি কখনো অসার হয়ে পড়ে, যেদিন সমস্ত চৈতন্য অতীত হয়ে যাবে সেদিনও আমার দুঃসাহস হবে না তোমার সেই ডাক অগ্রাহ্য করার।
মা, আমি তোমাকে তোমার মত করে ভালবাসতে পারিনি। আমি দেখাতে পারিনি মা আমার এই মানব শরীরের অভ্যন্তরে কত সবুজ কত দীর্ঘ পথে শুধু তুমি’ই পথচারী। তোমাকে জড়িয়ে ধরে কখনো বলতেও পারিনি ‘মা, তোমাকে অনেক ভালবাসি’.........পৃথিবীর কোন সন্তান’ই মনে হয় পারে না। আচ্ছা, যেই সত্য চিরজাগতিক সেই সত্য মুখে কতটুকু প্রকাশ-সক্ষম? পৃথিবীর সমস্ত শব্দ আর আবেগ শিশির বিন্দু হয়ে অসহায় পড়ে থাকে তোমার পদতলে। আর যদি কেউ পেরে থাকেও আমি না হয় তাদের দলের বাইরে রইলাম।
দলছুট সন্তানদের নির্লিপ্ততা আর মৌনতাকে ক্ষমা করে ভালবাসা বুঝে নিও মায়েদের দল। যদিও জানি অপরিশোধ্য ঋণে বেঁধে রেখেছ।

পৃথিবীর সমস্ত মায়ের বিসর্জন, আত্মত্যাগ, আর সংগ্রামের বিনিময়ে যে রঙ পৃথিবীকে রাঙ্গিয়ে যায় তা যেন কখন’ই বিবর্ণ না হয়। জয়তু মা......জয়তু মাতৃত্ব।

**ডায়েরীর পাতা থেকে উৎসরিত...কোন এক স্পন্দিত সময়ে লিখিত।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ রাত ১২:১৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×