ছোট্ট ফারিয়া ও কোরবানির গরু
১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“মাম্মা মাম্মা, গলুতা বিজে দাচ্ছে,বিত্তি পলে।“
ফারিয়া তার মাকে বেশ জোর দিয়ে বলল ।প্রায় সাথে সাথে ছোট্ট ফারিয়া তার ছোট্ট ছাতাটি নিয়ে বারান্দার কিনারে চলে এলো । ফারিয়ার মা বিপদ বুঝে একটি বড় ছাতা নিয়ে মেয়ের পিছনে তা খুলে দাঁড়ালেন । কয়েক ফুট দূরে কোরবানির গরুটা নিশ্চল ভিজছে । অসহায় ফারিয়া তার মাকে হাত দিয়ে সরিয়ে দিলো ।মা বললেন ভিজে যাবে ফারিয়া,ছাতার নিচে এসো । ফারিয়া এবার কাঁদতে শুরু করল এবং জিদ ধরল গরুটা ভিজছে তাই সেও ভিজবে । কোনও কিছুতেই ফারিয়াকে বোঝানো যাচ্ছে না যে গরুর জ্বর হয় না বৃষ্টিতে ভিজলে । দেখা শোনার লোকটি এগিয়ে এলো এবং ফারিয়ার মা ছাতাটা তাকে দিলেন ও ইশারা করলেন । লোকটি ছাতাটি গরুর মাথার উপর ধরার পর ফারিয়া চোখ মুছল । এবার ফারিয়া বলল গরুটাকে তাদের বেডরুমে নিয়ে যেতে । মা বললেন রাতে নিয়ে যাবো । একগোছা খড় ফারিয়ার হাতে আর গরুটি তা বেশ নিশ্চিন্তে খাচ্ছে । ফারিয়ার মাথার উপর আরেকটি ছাতা ধরে মা দাড়িয়ে ।
ফারিয়া জানে না কাল সকালে তার প্রিয় বন্ধুটি জবাই হবে নির্মম উপায়ে কয়েকজন লোকের হাতে ।।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন