somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুলে ডাই ব্যাবহারকারিরা সাবধান।।ত্বকের ক্যান্সার

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮৫ তে একটা দুইটা পাকা চুলে জোর করে সেলুনে বসিয়ে ডাই বা চুলের রঙ লাগিয়ে দিলেন স্ত্রী । বিদেশ থেকে শ্বশুর বাড়িতে ফিরছি । ফেরার পথে হংকঙে এই কাজটি সেরে নিলাম । এরপর মাঝে মধ্যে কখনো সখনো বেইজিঙের সেলুন, তখন খুব সস্তা। ৯৫ তে বেশ সাদা , ২০০০ সালে আরেকটু বেশি এবং ২০০৫ এ অনেকখানি । ডাই নিয়মিত হয়ে গেছে । বার্গান্ডি কালার মাখি তাতে আমার চামড়ার সাথে বেশ মানিয়ে যেত । ২০১১ তে বেশ কিছু ফুসকুড়ি মাথায় দেখা দিল । ওগুলো আবার মিলিয়ে যেত তবে কোন কোন ফুসকুড়ি ফেটে রস বেরুত । জেলা শহরে আমাদের বাড়ির ভাড়াটের মাথায় স্কিন ক্যান্সার হয়েছিল ৮০ সালে এবং তাকে বেশ ভুগতে হয়েছিল , লাখ টাকার ঔষধ এবং বাকি চুল বিসর্জন দিয়ে একটা পরিপূর্ণ চকচকে টাক উপহার পেয়েছিলেন । তিনিও নিয়মিত ডাই ব্যাবহার করতেন । ওটা মনে পড়তেই শিউরে উঠলাম । সেলুনে গিয়ে চুল খুব ছোট করে ছাঁটলাম এবং বেশ আরাম অনুভব করতে লাগলাম । স্ত্রী দেখলেন এবং বললেন দামি রঙ লাগাও । আমি বললাম চুলের পেছনে লক্ষ টাকার ওষুধ এবং একটি টাক উপহার পাবার সকল ইচ্ছে থেকে আমি মুক্ত হতে চাই । টেলিফোনে ডাক্তার বন্ধুকে বলতেই বলল “ মইরা যা ব্যাটা , যে দিনকাল পড়ছে , বাচার সংগ্রাম করতে করতে অস্থির”। পরে রসিকতা ছেড়ে ও বলল চুল ছোট রাখ , মাথা বেবি শ্যাম্পু দিয়ে ধুবি , কোন ওষুধ লাগাবি না , তেল মাখানোও বন্ধ থাক কিছুকাল । অবজারভেশনে রাখ ক’মাস । ২০১২র রমজানের শুরুতে ডাই বন্ধ করলাম । ২০১৩ তে লক্ষণীয় উন্নতি হল । মাঝে মধ্যে একটা দুটো ফুসকুড়ি ওঠে এবং সেরে যায় । ২০১৪ তে মার্চে মাত্র একটা উঠল কিন্তু ফাটলনা । এখন ভালো আছি , কোন দৃশ্যমান সমস্যা নেই । আমার ডাক্তার বন্ধুদের আড্ডায় ওরা বলল বেচে গেছ , ওটা প্রাক ত্বক ক্যান্সারের সিম্পটম হতে পারত, নিজেই ভালো হয়েছে তোর সচেতনতার কারনে, তয় স্কিন ডাক্তারগো ভাত মারছস ব্যাটা ।

সামাজিক সমস্যা হল ১, কন্যা আর তার বিশ্ববিদ্যালয়ে নেয় না পক্ক কেশের কারনে । ২,স্ত্রীও আগে তার স্কুলে যেতে বলত এটা সেটার জন্য , এখন বলেনা ।৩, পরিচিতজনরা বলে কি ব্লিচ কর তুমি যে সাদা এতো সাদা হয় ।

একমাত্র পুত্রধন স্বাভাবিক আছে তবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে আমার নাম কেটে দিয়েছে, পাকা চুলের ছবি পোস্ট করার পর ।

উপকারঃ সাদা পায়জামা পাঞ্জাবিতে সাদা চুলে বেশ আতেল আতেল লাগার কারনে বিভিন্ন জায়গায় সালাম মেলে । স্ত্রী জিজ্ঞাসা করেন ব্যাপার কি বলত? এক খানে পুলিশের এস আই সালাম দেওয়ার পর স্ত্রীর আত্মবিশ্বাস বেড়ে গিয়ে বলল তুমি চুল সাদাই রাখ । বাসে লেডিস সিট খালি করে এক তরুনি গো ধরে বলল “আঙ্কেল আপনি না বসলে কষ্ট পাব” ।

আমার পুতনি এবার খুলনা সফরের সময় আমায় প্রত্যাখ্যান করে বলল এই কালো চুলের দাদু (মেঝ ভাই) ভালো, পাকা চুলের দাদু দরকার নেই ।
কি নির্মম শাস্তি!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×