যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য নিষিদ্ধ সংসদ সদস্য শামীম ওসমান
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য নিষিদ্ধ সংসদ সদস্য শামীম ওসমান। দেশটির কালো তালিকার শীর্ষে তার নাম স্থান পেয়েছে। দেশে সন্ত্রাসের গডফাদার হিসেবে খ্যাতি পাওয়া এ সংসদ সদস্য এখন সুদূর আমেরিকাতেও নিষিদ্ধ হলেন। আর এ কারণেই তাকে ভিসা দেয়া হয়নি। ভিসার আবেদনের বিপরীতে যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে-আপনার আবেদনটি আজীবনের জন্য প্রত্যাখ্যান করা হলো।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারের ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভিসা চেয়ে আবেদন করেন শামীম ওসমান। নির্ধারিত দিনে তিনি ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেয়ার দিনেই তাকে ভিসা না দেয়ার বিষয়টি জানিয়ে সায়মন সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পরামর্শ দেয়া হয়। নির্ধারিত দিনে পাসপোর্ট সংগ্রহ করার সময় তাকে একটি চিঠি দেয়া হয়। ওই চিঠিতে ‘ভিসা পারমানেন্ট ডিনাই’ কথাটি লেখা ছিল। এরপর বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন শামীম ওসমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, তোমাদের তাকে (শামীম ওসমান) কিছু জানাতে সমস্যা হলে আমাদের কাছে পাঠাও। আমরা বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। সংশ্লিষ্ট সূত্র মতে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ক্লিয়ারেন্স না মেলায় ও তাদের সুপারিশের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাদের খাতায় শামীম ওসমান একজন ‘সন্ত্রাসের গডফাদার’।
#মানবজমিন
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন