আতশ বাজি পোড়ানোকে কেন্দ্র করে মিরপুরের বিহারিদের আস্তানা কালশিতে ভোর থেকেই দাঙ্গা শুরু হয় । বিহারিদের ঘরবাড়ী পুড়িয়ে দেওয়া হয়েছে । বিভিন্ন মিডিয়া খবর দিচ্ছে আটকে পড়া পাকিস্তানীদের দু দলের মধ্যে সংঘর্ষ বা আটকে পড়া পাকিস্তানিদের উপর দুর্বৃত্ত দের হামলা। ওরা সবাই এখন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রধারী তো কাদের বলা হচ্ছে আটকে পড়া পাকিস্তানী ??
ওদের মাগনা গ্যাস, পানি ও রিলিফ বন্ধ । এখন ওদের ওগুলোর জন্য পয়সা দিতে হয় । জেনেভা ক্যাম্প ও টাউন হল ক্যাম্পে যার যার জায়গায় ৮ বাই ১০ ফুট তিন তলা দালান ভরে যাচ্ছে ।ওরা বাংলাদেশি বিহারি , এটা বলতে মিডিয়ার লজ্জা হয়?? এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে , আহত প্রচুর। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনের চেষ্টা করছে । বেশ কজন কে দেখা গেল রাবার বুলেট বিদ্ধ ।যাহোক মিডিয়ার কল্যানে বাঙ্গালিরা এখন দুর্বৃত্ত । ৭১ সালে মিরপুরকে কসাইখানা বানিয়েছিল এই বিহারিদের আগের প্রজন্ম । এখনো এই দেশের আলো , ছায়া আর মাটিতে বসবাস করে তারা বাঙ্গালিদের “চুতিয়া বাঙ্গাল “ বলে । আমি নিজে একজনকে সতর্ক করেছিলাম এটা শুনে । আমার বন্ধুকে ফোন করে জেনে নিলাম সর্বশেষ খবর । এই বন্ধু গোটা পরিবার সহ নিজেদের বাড়ী ত্যাগ করে ঢাকার অন্যত্র আশ্রয় নিয়েছিল । কাজেই ওর মনের উত্তাপ কতটুকু হতে পারে খুব সহজেই বোঝা যায় ।
আরও খবরের জন্য অপেক্ষায় থাকুন ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



