somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম প্রধান দেশগুলোতে ইফতারের নানারকম ।। ছবিসহ

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় ইফতারি খুবই মুখ্য বিষয় ছিল । তখনকার জীবনে ইফতার খুবই সাধারন এবং সহজ সরল ছিল । আমাদের বাড়িতে ছোলা ভাজা নিয়মিত হতো । কলা , শসা , পেপে ,শাক আলু, বেলের শরবত এবং মাঝে মধ্যেই পিয়াজু ,বেগুনি হতো ।শুকনো খোরমা থাকতেই হবে । চিড়া একটা মাস্ট বিষয় ছিল । কখনো মিষ্টি এবং দই আসতো ।মুড়ি দিয়ে ছোলা ভাজি অপূর্ব লাগতো । তখন রেস্টুরেন্টে মানুষ দৌড়াত না । সবই বাসায় তৈরি হতো । আমার মাকে চিড়া ,কলা ও দইয়ের সমন্বয়ে ইফতার করতে দেখতাম। আমার বাবা খাওয়ার ব্যাপারে খুবই উদার ছিলেন ।
কালে কালে ইফতারি তার রকম বাড়িয়ে এখন রাজা রাজড়ার মজলিশ বানিয়ে ফেলেছে । কি নেই? ফরমালিন তো যুগ শ্রেষ্ঠ অবদান ।এবার নজর দেই আরব দেশগুলোর দিকে সাথে উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত এলাকা গুলোতে ।আরবরা মুলত খেজুর , জব বা গমের রুটি , ঝলসানো মাংস ও দুধের উপর নির্ভর শীল ছিল । ওরাও এখন বাইরের নানা পদ ও রকম সরাসরি বা নিজেদের মত মডিফাই করেছে। বাসমতি চাউল আরবে খুবই প্রিয় বিষয় ।
আরব দেশে ইফতার হয় ট্র্যাডিশনাল খেজুর মুখে নিয়ে , তারপর পানি বা শরবত । এরপর সবাই বসে কাওয়া যা এলাচ জ্বাল দিয়ে তৈরি হয় তা ছোট পাত্রে পরিবেশিত হয় তা পান করে । অপূর্ব এই পানীয় মুহূর্তেই চাঙ্গা করে তুলবে আপনার শরীরকে । এরপর নামাজ আদায় । আবারো বসে হুক্কা সেবন, কেউ কেউ সিগারেট । টেবিলে খাবার লাগানো হল । খাওয়া শেষে বিশ্রাম । ইফতার এবং সেহরির মধ্যে আর কোন খাবার নেই , দরকারও হয়না। মুল কতগুলি খাবার ছাড়া বাকি প্রায় সব খাবার উত্তর আফ্রিকা থেকে আরব প্রনালিতে এসেছে বা গেছে । ফরাসী সালাদ ,ফরাসী স্যুপ খুবই জনপ্রিয় । এই সালাদ খেতে গিয়েই আরবরা সব্জির প্রতি ঝুকেছে ।আমি একজন প্রাচীনপন্থী আরবকে দেখেছি পকেটে কালি জিরা নিয়ে ঘুরতে। প্রথমেই সে এই কালি জিরা চিবিয়ে খেয়ে তারপর অন্য কিছুতে হাত দেবে । এবার বেশকিছু ইফতারের ছবি দেখব বিভিন্ন দেশের । ছবির এই ইফতার আইটেম ছাড়া আরও প্রকরন আছে যার সব এখানে দেখান সম্ভব নয় ।



























































































































































সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×