somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পরপুত্র পবনের ভিন্ন ভাবনা গনহত্যা বিষয়ে ।।

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন সাম্প্রদায়িক হামলায় জ্বলে হিন্দুপল্লী, তখন এনাদের দেখা যায় না। যখন রামু জ্বলে, তখন দেখা যায় না এনাদের। যখন রোহিঙ্গা মরে মিয়ানমারে, তখন এনারা ‘মুসলমানদের উপর হামলা’ বলে গর্জে উঠেন। যখন তালেবানদের হাতে পাকিস্তানে-আফগানিস্তানে সাধারণ মানুষ মরে, যখন বিহারী শিশুরা পুড়ে যায়, যখন মনির-রা প্রকাশ্য দিবালোকে বাসের ভিতর পুড়ে মরে যায়- তখনো এনাদের মুখে থাকে কুলুপ! যখন ইরাকে সুন্নী জঙ্গীরা শিয়া মারে, তখন এদের কেউ কেউ ‘খিলাফত’ প্রতিষ্ঠার সম্ভাবনায় উল্লসিত হয়েছিলো। তখন কিন্তু তারা বলে নাই, শিয়ারাও মুসলমান- তাদের বিরুদ্ধে গণহত্যা চলছে ইরাকে-সিরিয়ায়! যখন হামাসের হাতে তিন ইসরাইলি কিশোর অপহৃত হয়েছিলো, নিহত হয়েছিলো; তাদের মুখে কোনও কথা ছিলো না; যখন ফিলিস্তিনি শিশুটি অপহৃত হয়েছিল -- তখনো না। যখন ফিলিস্তিনে ইসরাইলীরা বোমা হামলা শুরু করলো, তখন ওরা বলে নি- যে মানুষের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধ হোক, তারা বলে- মুসলমানের বিরুদ্ধে হত্যাযজ্ঞ বন্ধ হোক। ইসরাইল যে বোমা ফেলছে, ওখানে শুধু মুসলমানরাই মরছে না; ফিলিস্তিনি খ্রিস্টানরাও একই পরিণতির শিকার।

আট্টিলার হাতে মানুষ মরেছে, চেঙ্গিসের হাতে মানুষ মরেছে; হিটলারের হাতে মানুষ মরেছে, নেপোলিয়নের হাতেও মানুষ মরেছে, আলেকজান্দারের হাতেও মানুষ মরেছে, তৈমুরের হাতেও মানুষ মরেছে। সকল দেশের ‘বীর’নামধারীদের হাতেই মানুষ মরেছে। কিন্তু চেঙ্গিসের নামের পর তৈমুরের নাম মুসলমানরা নেয় না, যে ছিল মুসলমান- এবং একই কায়দায় গণহত্যা করেছে। ওমরের হাতে মানুষ মরেছে, খালিদ বিন ওয়ালিদের হাতেও মানুষ মরেছে। মোঘলরাও ছিলো মুসলমান, যারা ভারতে গণহত্যা চালিয়েছে, খিলজীরা ছিলো মুসলমান; যারা বাংলায় গণহত্যা চালিয়েছে। মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার আদিবাসীদের উপর গণহত্যা মুসলমানরাই চালিয়েছে আগে, এরপর গিয়ে যোগ দিয়েছে পর্তুগিজ, ডাচ ও ফরাসিরা। অটোম্যান তুর্কিরা বলকান অঞ্চলে গণহত্যা চালিয়েছে অনেক, যে তুর্কিরা মুসলমান। মধ্য এশিয়ায় চেঙ্গিসের পরবর্তী সময়ে যত গণহত্যা হয়েছে, শিয়া হত্যা হয়েছে, সুন্নী হত্যা হয়েছে সবগুলোই করেছে মুসলমানরা। এভাবে আপনি কোন বিষয়ের সমাধান করতে পারবেন না। গণহত্যা গণহত্যাই... যারাই করুক, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা মুসলমানের বিরুদ্ধে হলেই আপনি প্রতিবাদ করবেন, আর অন্যের বিরুদ্ধে হলে কিছু বলবেন না, তা ঠিক নয়। এই ইসরায়েলি হামলার আগেই তো ইরাকে, সিরিয়ায় সুন্নী জঙ্গীরা শিয়াদের উপর গণহত্যা চালাচ্ছে... এসব গণহত্যার বিরুদ্ধে হওয়া উচিত আমাদের প্রতিবাদ। সকল ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমার ঘৃণা, সকল যুদ্ধবাজদের বিরুদ্ধে আমার থু-তু!

কল্পরপুত্র পবন এর অনুমোদনক্রমে ফেসবুক থেকে আহরিত ।।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×