ইউক্রেনের পূর্বাঞ্চলের বিরান অঞ্চলে প্রায় ৩৪ বর্গ কিলোমিটার জুড়ে লাশ আর বিমানের ধ্বংসস্তূপের ছড়াছড়ি। ৩৮০ জন কর্মী ইতিমধ্যে দুইশ লাশ সংগ্রহ করতে পেরেছে। প্রথম দিকে উদ্ধারকারীরা রাশিয়া সমর্থক সন্ত্রাসবাদীদের বাধার সন্মুখিন হচ্ছিলো । বিশ্বের আঙ্গুল এখন পুতিনের দিকে। মস্কোয় রাশিয়ানরা ডাচ দুতাবাসের বাইরে ফুলের তোড়া রেখে তাতে লিখেছে “ আমরা দুঃখিত”।
নিহত ২৯৫ জনের স্বজনেরা ইউক্রেনের রাজধানীতে অপেক্ষমান চোখের জলে ভাসতে ভাসতে। একটি ভিডিও টেপ বা রেকর্ডার সাদৃশ্য বস্তুকে মনে করা হচ্ছে ব্লাক বক্স। এই ব্লাক বক্সের সন্ধান সন্ত্রাসীরাও করেছে । এটিই একমাত্র আলামত যা বলতে পারবে ঠিক কি ঘটেছিল? কে তাদের ফ্লাইট কে ৩০ হাজার ফিট থেকে দশ হাজার ফিটে ফ্লাই করতে বলে ছিল । সব থেকে কাছের কয়লা খনির শ্রমিকরা কাজ ফেলে লাশ ব্যাগে তোলা আর বিমানের ভাঙ্গা টুকরো গুছিয়ে দিচ্ছে সেচ্ছাসেবী হয়ে। পুরো এলাকাতি এখনো সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে । গতকাল সি এন এনের ক্যামেরাম্যানরা যে মৃতদেহ দেখেছিল গম ক্ষেতে তা কারা সরিয়ে ফেলেছে কাল রাতে।মুল দুর্ঘটনার জায়গাটির কাছের স্টেশনে রেল ফ্রিজার বগিতে তোলা হচ্ছে লাশগুলো । একটি আন্তর্জাতিক বিশেসজ্ঞ দল পৌঁছালেই তদন্ত শেষে ট্রেন রওনা হবে কিয়েভে । একটি রাশিয়ান ক্ষেপনাস্ত্র দিয়ে মালয় বিমানটিকে ভুপাতিত করা হয়েছে বলে ইউক্রেন সরকার ও মিডিয়া দাবি করছে ।জায়গাটি বিরান এলাকায় হওয়াতে অনেক খবর ই পাওয়া দুস্কর হয়ে গেছে । সাড়ে চার মাস আগে মালয় এয়ারের আরেকটি বিমান বেইজিং যাওয়ার পথে পুরোপুরি নিখোঁজ হয়ে যায় যা এখনো রহস্যময় হয়ে আছে। ইউক্রেনে ভুপাতিত বিমানটিতে ১০০ জনের মত এইডস রোগ গবেষক ছিল যারা অস্ট্রেলিয়ায় একটি সন্মেলনে যাচ্ছিল । এদের মধ্যে ৬ জন পৃথিবী খ্যাত ।













সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




