শ্রাবন বাদন
শ্রাবনের মধ্যভাগের মধ্য রজনীতে
ঘুম ভেঙ্গে রইলাম চেয়ে আকাশপানে
আলোর আশায়,দুরাশায় ভাসিয়ে আমায়
চলে ঘাসফুলের কাঙ্ক্ষিত মেঘ বিসর্জন
কন্যাদ্বায়গ্রস্থ আকাশ ভুমিপুত্রকে সজীব
আর বর্ষনসঙ্গমে রাখতে অটুট বংশধারা
ঝরে চলে অবিরত সুখজাগানিয়া সুরে।
আমি একবুক দুঃখ নিয়ে উৎকোচহীন ট্রাফিকের
মত দাড়িয়ে থাকি চতুর্মুখী যন্ত্রনার আইল্যান্ডে
চারদিকের তাবৎ বাহনকে দিয়েছি স্বাধীনতা
ইচ্ছেমত চালাবে খুশীর গতিতে উদ্দাম
ষ্টিয়ারিং এ রেখে হাত যাবে ধুসর প্রান্তরে
অনন্ত কষ্টে বাধা বুক দীর্ঘশ্বাস ছাড়ে নিরাপদে।
ঘরের তাবৎ বস্তু ঘুমিয়ে শাওনের ঘোরে
কষ্টকল্পিত কার্পণ্যযুক্ত ঈষৎ আলো যায় দেখা
বৃষ্টি ও মেঘ ছাপিয়ে দূর ব্ল্যাকহোলের কাছে
মাথা ঘোরে জিরো গ্রাভিটিতে নেশা মাখানো
নভোচারীদের ছান্দসিক চলাফেরার মত
বাইরে আকাশগায়ে সাদার উপরে কালো
মেঘেদের দ্রুত উত্তরমুখী ছটফট চলাচল
শ্রাবনকন্যার অঝোর ধারা দিয়ে দেয়
ছিটেফোটা মাথা মুখে ও চোখে
মুখমণ্ডল পবিত্র হয় প্রার্থনার তরে
চক্ষুদ্বয়ে আবারো নামে ক্লান্তি
শ্রান্তিতে পুনঃনিদ্রায় বিছানায় দেই এলিয়ে
জীবন যন্ত্রনার ভারে অপ্রয়োজনীয় কাঠামোখানি ।।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




