

একবার ইউ এ ইর তথ্য মন্ত্রনয়ালয়ের পরিচালককে নিয়ে থিয়ানজিন শহরে সারাদিন ঘুরলাম। হাজার হাজার ডলারের কার্পেট কিনলেন। আশ্চর্য তিনি একবারো দুপুরের খাবারের কথা বললেন না । ক্ষুধায় পেট জ্বলছে।আমাদের ড্রাইভার রেগে গেল ও কোথাও খেতে চলে গেল। আমরা শিপারদের বলে দিলাম কোথায় মালগুলো আছে। সন্ধ্যা হয়ে গেছে এবং তীব্র শীত নেমেছে, শুন্যের নিচে। আমাদের রাজকীয় অতিথি এবার বললেন চলো কোথাও খেয়ে নেওয়া যাক। হায়াত রিজেন্সি বড় হোটেল, অতএব ওখানেই স্থির করলাম। ফ্রেশ হয়ে আমরা টেবিলে বসলাম। দর্শনীয় সালাদের মঞ্চটি পুরোই মার্বেল পাথরে তৈরি। আমি ওটাতে হাত লাগালাম । দুবারে চেনা জিনিসগুলো নিয়ে খুব তৃপ্তির সাথে খেলাম। কোন সালাদ বার থেকে এটাই আমার প্রথম খাওয়া। এবার একটা পুরো ধারনা এলো। যাহোক পরবর্তী সময়ে নিজেদের অফিস পার্টিতে বিশাল বুফে আয়োজনে সবই খেতাম। দেশে তারকা হোটেলগুলোতে সেই সালাদ থাকেনা । ফরাসি, গ্রীক , ইতালির খাবার ও সালাদ উভয়েই আমার খুব প্রিয় ।এবারের সালাদের আইটেমগুলো আমার প্রিয় , শুধু ছবি দেওয়া গেল কিন্তু নাম দিতে পারলাম না। এই সালাদ অনেকেই চেনেন এবং খেয়েছেন কেউ কেউ নিয়মিত খান। বাদাম, সিড , মায়োনিজ, অলিভ ,অলিভ তেল, সিরকা, টারটার,মাষ্টারড, ফল ও নানা জাতের সব্জির মিশ্রন একে স্বাদোত্তম করে তোলে। পেলে চেষ্টা করবেন , চেখে দেখবেন একবার।
















সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




