

ইউনাইটেড আরব আমিরাত পৃথিবীর অন্যতম টুরিস্ট ভেন্যু হিসাবে পপুলার ছিল খোলামেলা আয়োজনে । এবার এই আইনে বিবাহ বহির্ভূত বসবাস এবং অ্যালকোহল ব্যাবহারে বড় ধরনের পরিবর্তন আসছে । মুসলিম দেশ বলে পরিচিত দেশটি তাদের ইসলামি আইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামি আইনে শিথিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত। অবকাশ যাপনের জন্য সারা বিশ্বের লোকজন এখানে আসে। কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হওয়ার পরই এমন ঘোষণা এলো। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বিনিয়োগ ও পর্যটকদের আকৃষ্ট করার জন্যই দেশটি এমন উদ্যোগ নিচ্ছে।
অ্যালকোহল পান করা, সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অপরাধে ২২ বছর বা তারও বেশি শাস্তির বিধানটি এখন পরিবর্তন হবে। এর আগে লাইসেন্সের ম্যাধ্যমে অ্যালকোহল পানের অনুমতি ছিল। কিন্তু নতুন আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ থাকছে না। খুলে গেল দুবাইয়ের বাজার । একটি প্রবাদ হচ্ছে সবাই লাইনে আসবে কেউ আগে কেউ দেরিতে । ইউ এ ই’র শাসকরা বরাবর দিলখোলা । দুবাই এমন এক নগরী যার আলোকিত ভুবন সবাইকে আচ্ছন্ন করে । অর্থ কড়ি ইতালি বা স্পেনে খরচ না করে ইউ এ ই তে করুক । আহলান !!
সূত্র: ডব্লিউএএম নিউজ এজেন্সি, দ্য ন্যাশনাল, ইকোনমিকস টাইমস।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



