
ঢাকাতে আবারো বাসে আগুন দেয়া শুরু হয়েছে । এ পর্যন্ত ৭ টি বাসে আগুন দেয়া হয়েছে । আগুনে কোন যাত্রী আহত হয়নি । ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে আজ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে রাজধানীর ছয়টি স্থানে একটি করে মোট ছয়টি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে প্রথম ঘটনা ঘটে শাহজাহানপুরে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকা, বংশালের নয়াবাজার ও প্রেসক্লাবের কাছে বাসে আগুন দেওয়া হয়। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করেছে। এর মধ্যে কাঁটাবনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
দুপুরের ঘটনাগুলোতেও পুলিশ ধারণা করছে, যাত্রীবেশে কেউ বাসগুলোতে আগুন লাগিয়ে নেমে গেছে। তবে কে বা কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে, তার কারণ জানা যায়নি
প্রাথমিকভাবে মনে হচ্ছে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ঢাকা-১৮ আসনে চলমান উপনির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘণ্টাখানেক আগে ভাটারায় একটি বাসে আগুন দেয়া হয়েছে ।
কি হচ্ছে এসব এই মহামারীর মধ্যে !!!


সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



