somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবি

১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গেল নভেম্বরের শুরুতে চট্টগ্রামে একটি ধর্মীয় দলের সমাবেশে ১৩ই নভেম্বর মূর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে পড়েছিলাম । যাক মোল্লারা বঙ্গবন্ধুর কোন ভাস্কর্য ভাঙ্গার সাহস দেখায়নি কারন লীগের হেফাজতি ধোলাই তাদের সবার মনে আছে । গার্ডিয়ান কাল শিরোনাম করেছে বাংলাদেশকে নিয়ে যে দেশটি কি মৌলবাদের পথে হাঁটছে !! একজন পাঠক বাংলা একাডেমী ইন্টারন্যাশনাল পেজ এ যা লিখে ছে তাই অবিকল তুলে দিলাম । একজন ভাস্কর শিল্পী হিসাবে আমি উৎকণ্ঠিত ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবি ইসলামী শাসনতন্ত্রের
বাংলাদেশের গণমাধ্যমের শিরোনাম দেখে অবাক হয়ে যাই। সংবাদপত্র গুলো লিখেছে, 'বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি ইসলামী শাসনতন্ত্রের'।
মোটা দাগে বিচার করলে '৪৭ এর ভারত বিভক্ত, '৫২ এর ভাষা আন্দোলন, '৭১ এর মুক্তিযুদ্ধ। এর মাঝে বয়ে গেছে রক্তের স্রোত, গঙ্গা পদ্মায় সে রক্ত মিশে তৈরি হয়েছিল শেষ বারের মত বাংলাদেশ। যুদ্ধটা ছিল পশ্চিম-পাকিস্তানী মুসলিম শাসকদের বিরুদ্ধে পূর্ব-পাকিস্তানের অসাম্প্রদায়িক বাঙ্গালিদের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমানরা মিলে সে যুদ্ধে অপসারণ করেছিল সাম্প্রদায়িকতা। বাংলাদেশের সংবিধান লেখা হয়েছিল স্বাধীন সার্বভৌম, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে। তবে আজ বাংলাদেশে কোন শকুনের উৎপাত? এ কিসের ইংগিত?
গতকাল বিকেলের সংবাদ, যা আজকের দৈনিকগুলোতে মুদ্রিত আকারে এসেছে 'স্বাধীন বাংলাদেশের স্থপতি'র ভাস্কর্য অপসারণ করতে হবে। এ দাবি ইসলামী শাসনতন্ত্রের। সত্যি কি শুনছি? বাঙালির মুক্তির পতাকা সত্যিকি খামচে ধরেছে সাম্প্রদায়িকতার শকুনেরা? কবি সুকান্তের কবিতা মনে পড়ে; 'এখনো কি তুমি আমি স্বতন্ত্র?' !
অবাক হবার কিছু নেই, যারা চোখ বন্ধ করে সুখ নিদ্রা যাচ্ছেন তাঁদের জন্য সংবাদ, ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্যকে তারা মূর্তি হিসেবে উল্লেখ করেছেন। এবং অপসারণের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে। শুক্রবারের নামাজ শেষে কতিপয় ইসলামী মানুষ ঢাকার ধূপখোলা মাঠের সমাবেশেই এ দাবি তুলেছে। তাদের দাবী, মূর্তির বদলে আল্লা, কোরান আর হাদিসের বাণী নিয়ে মিনার স্থাপন দরকার। তারা বলেছে, 'বাংলাদেশ সমজিদের দেশ, আউলিয়ার দেশ, মাদ্রাসার দেশ। এদেশে কোন মূর্তি থাকতে দেয়া হবে না'।
তবে কি ৩০ লক্ষ শহীদ আর মানুষের রক্ত বৃথা গেল? দেশের সেরা বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের রক্ত পিপাসা বেড়ে উঠেছে? ২ লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়েও তাদের সাধ মেটে নি? দেশ জুড়ে মাদ্রাসা আর মক্তবগুলোতে বলাৎকার আর ধর্ষণ করেও তাদের সাধ মেটে নি? এ কোন পথে চলেছে বাংলাদেশ? তবে কি ২০১৬ সালের দি গার্ডিয়ানের শিরোনামই সত্য; ‘Is Bangladesh turning fundamentalist?’

আকাশ আনোয়ার ।।

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×