
কাকরাইল জাজেস কমপ্লেক্স থেকে সাইকেল চালিয়ে বিচারপতি মো. আশরাফুল কামাল তার আরও দুই আইনজীবী এবং ড্রাইভার কে নিয়ে হাইকোর্ট পৌঁছলেন গতকাল । দুই আইনজীবী ধানমণ্ডি থেকে সাইকেলে জাজেস কমপ্লেক্সে এসেছিলেন । এক অসাধারন উদ্যোগ এটি । বাই সাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে । কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে আর তাই বিচারপতি আর আইনজীবীরা উদ্যোগ নিয়ে দেখালেন সবাইকে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাইক্লিং ক্লাব ‘কাউন্সেলস অন সাইকেলস’সমিতি প্রাঙ্গণে গত ৫ নভেম্বর সাইকেল শেডের উদ্বোধন করা হয়। বাইসাইকেলকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন অভিহিত করে ওই অনুষ্ঠানে বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন, এ বছরই তিনি সাইকেল কিনবেন এবং বাসা থেকে মাঝেমধ্যে সাইকেলে করে কোর্টে আসবেন।
সবচে বড় বিষয় যেটি উঠে এসেছে তা হয়েছে করোনা কালিন সময়ে গাড়ি বা বাসে চড়ার ঝুকি না নিয়ে সাইকেল একটি উত্তম মাধ্যম । আধা ঘণ্টা সাইকেল চালালে পায়ের পর্যাপ্ত ব্যায়াম হয় , হৃদ যন্ত্রের ক্রিয়া সঠিক ভাবে কাজ করে ।
সাইকেলের জন্য যে লেন করেছে সিটি কর্পোরেশন সেখানে চটপটি দোকান আর গাড়ির পার্কিং নাশ করেছে সাইকেলে চড়া মানুষদের জন্য । এগুলোকে সিঁধে করতে একটু সময় নেবে । কদিন আগে এক মহিলাকে ক্রিসেন্ট লেকের রাস্তায় সাইকেলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে এক ড্রাইভার , পুলিশের চেষ্টায় ঘাতক ড্রাইভার ধরা পড়েছে ।
শুভ উদ্যোগ সাইকেল । নিরাপদ সামাজিক দূরত্ব রেখে চলাচলের উত্তম পন্থা । সড়ক নিরাপদ করবে ট্র্যাফিক পুলিশ আর সি সি টি ভি ক্যামেরা ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


