দিদি আহত
১১ ই মার্চ, ২০২১ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতির শুরুর দিক থেকেই আমার প্রিয় মানুষ । ব্রিগেড ময়দানে মঞ্চে সেই যে নেচে নেচে বক্তৃতা দিতেন বাঙ্গালীদের উদ্দ্যেশ্যে , বড় ভাল লাগত । এক সময় মুখ্য মন্ত্রী হলেন কিন্তু ডোবার ওপর টিনের ছাপড়া ঘর ছাড়েননি আজাবধি । সেই দিদি নন্দীগ্রামে মন্দিরে পুজো দিয়ে বেরুতেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত । তিনি বলছেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে । যাহোক এখন দিদি নিরাপদ , হাসপাতালের বেডে । বুধবার রাত পৌনে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউটে। সেখানে তাঁর এমআরআই-সহ একাধিক পরীক্ষা (ইমেজিং) হওয়ার কথা। করা হবে স্নায়ু সংক্রান্ত পরীক্ষাও। ইতিমধ্যেই এসএসকেএম-এ তাঁর এক্স রে এবং সিটি স্ক্যান করা হয়েছে। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি মমতা। সেখান থেকে তাঁকে ট্রলি করে এনে তোলা হয় অ্যাম্বুল্যান্সে। বাঙুরে পরীক্ষা হওয়ার পর ফের তাঁকে ফেরানো হয়েছে এসএসকেএম-এ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মমতার কোমরের নীচের অংশে চোট রয়েছে। তাঁর বাঁ পায়ের গোড়ালি ফুলে রয়েছে। চোট লাগা অংশে তীব্র ব্যথা রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তাঁকে ইতিমধ্যেই ব্যথা উপশমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে।
ভাল হয়ে উঠুক দিদি , সামনে ইলেকশন ।
ইন্ডিয়া টুডে ছবি ।। খবর আনন্দবাজার
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪

ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬

বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।
অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।
শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !
পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম...
...বাকিটুকু পড়ুন
সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি...
...বাকিটুকু পড়ুন