
গতকাল কন্যা অফিস থেকে ফোন করে বলল দেখত বাবা গ্যাস আছে কিনা ? হুম গ্যাস তো আছে । তাহলে ভাত চড়িয়ে দাও । শুরু হল মৃদু টেনশন । বিদ্যুৎ চালিত রাইস কুকার আছে কাজেই টেনশন মৃদুতেই রইল । আমিন বাজারে মাটির অনেক গভীরে ১৬ ইঞ্চির একটি পাইপ ফেটে গেছে। সড়কে কাজের সময় গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই লিকেজ হয়। এর কারণে মিরপুরের কিছু এলাকা, লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে ।
গ্যাস দুর্ভোগ কাটাশুর এলাকায় বেদম । ওখানে আমাদের গৃহকর্মী খুব ভোরে এসে ৭টার মধ্যে রান্না করে দিয়ে যেত । এক ভয়াবহ অভিজ্ঞতা বটে । হাজার হাজার অবৈধ লাইন আর পোশাক কারখানা গ্যাস টেনে নিলে আপনার পোড়া কপালে কিসসু থাকে না । দেখতে চাই ঠিক কি ম্যাটেরিয়ালের পাইপ ছিল যা ফেটে যাবে !! গ্যাস বিদ্যুৎ অতি প্রয়োজনীয় জিনিষ যা বাদ দিয়ে ঢাকা শহরে জীবন চলে না । বিদ্যুৎ নাকি বাড়তি , উপচে পড়ে ! সেই সিস্টেম লসের জিনিষ থাকে না আল্লার দোয়ায় । আমরা মিরপুরের এই এলাকায় আবাসিকে ভালই আছি , ঠিক কি উপায়ে জানিনা , এখানে বিদ্যুৎ যায় না । গ্যাসও তথৈবচ । অনেক আগে তাইওয়ানিজদের কাছে জেনেছিলাম তাদের গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যাবহার হয় ফলে এক ঘন ফুটের দামে তারা চার ঘনফুট সমান বিদ্যুৎ পাচ্ছে এবং দামে সস্তা । আমরা দুর্ভাগা জাতি । কিয়ামত পর্যন্ত এই গ্যাস বিদ্যুৎ সমস্যা যাচ্ছে না , দোয়া কইরেন ভাই
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




