somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা আমার টাকা ওগো টাকায় পকেট ভরা // রম্য

১৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ মোবাইলে একটা SMS এলো।
তাকিয়ে দেখি, "সরকারের তরফ থেকে আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে!" আমি যেমন চমকে উঠলাম! তেমনই মূহুর্তেই আনন্দে আত্মহারা হয়ে গেলাম! পলকেই ঘর থেকে বের হয়ে আপ্লুত কণ্ঠে চিৎকার করে বাড়ির সবাইকে বলতে শুরু করলাম, -'সবাই শোনো, দিন বদলে গেছে, আমার এ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা এসে গেছে"।
রান্নাঘর থেকে বউ হাসি মুখে বেরিয়ে বললো,
-'অত খুশির কি আছে, আমার এ্যাকাউন্টেও তো ৫০ লাখ টাকা এসেছে। এই যে মেসেজ দেখ।' বলেই আমার দিকে মোবাইল বাড়িয়ে দিল। মোবাইল হাতে নিয়ে দেখি, হ্যাঁ, তাই'তো! তার মোবাইলেও একই মেসেজ! একটু অবাক হলাম!
ভাবলাম
আশেপাশে সবাইকে গিয়ে বলি।
বাড়ির পাশের লোক আমায় বলল, -"বেশি উত্তেজিত হইও না, আমাদের এ্যাকাউন্টেও ৫০ লাখ টাকা এসে গেছে।'
আমি থমকে গেলাম। যেনো খুশি সব উড়ে গেল! ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। কিন্তু হায়! বাজারে গিয়ে দেখি, দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, -'ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন?"
সে বললো, -"মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার। কারণ, তার এ্যাকাউন্টে ৫০ লাখ এসে গেছে।"
ছোট্র একটি নিঃশ্বাস ছেড়ে ভাবলাম,
একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সে'কি! এখানেও কোনো দোকান পাট খোলা নেই। ওনাদের সবার এ্যাকাউন্টেও নাকি ৫০ লাখ এসে গেছে.....।
প্রচন্ড খিদে পেয়েছে,
ভাবলাম এখানে তো দোকান পাট বন্ধ।
সামনের দিকে যাই, ভালো কোন হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা।
হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন, শপিং মলের সিকিউরিটিও নেই।
সবার এ্যাকাউন্টেই ৫০ লাখ টাকা এসে গেছে। মার্কেটে কেউ নেই। সবজি ওয়ালা, চা ওয়ালা, সরবত ওয়ালা
ফাস্টফুড ওয়ালা কোথাও কেউ নেই, কিচ্ছু নেই।
সব কিছুই বন্ধ।
সকলের ঠিকানা এখন ব্যাঙ্কে ৫০ লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, কারণ সবাই এখন লাখোপতি।
আমার এক বন্ধু ফোন করে বললো,
"আমি জব ছেড়ে দিয়েছি, আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা আছে।' আমার এক বড় ভাই ফোনে জানালো, -'তার আর্ট স্কুলটি বন্ধ করে দিয়েছে।'
আমার অসংখ্য বন্ধুর টিউশন পড়ানো অফ।
নিপা নামের মেয়েটিও আর কলেজে যায় না, ইভান আর জন্নে হয়ে চাকুরী খু্ঁজে না। 'শ্রমিকরাও এখন আর কারখানায় যায় না, শিল্প-কলকারখানা সবকিছুই বন্ধ।
কারণ,
সবার এ্যাকাউন্টেই ৫০ লাখ টাকা এসে গেছে।
সবাই এখন বড়লোক। আনন্দে সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে, উৎসবে মশগুল ছোটবড় সবাই।
বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম,
জমিতে কেউ নেই, কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে
আড্ডা দিচ্ছে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার কি দরকার? কারণ, সবাই এখন টাকাওয়ালা। প্রত্যেকের এ্যাকাউন্টেই এখন ৫০ লাখ টাকা।
::
মাসখানেক পর দেখা গেল
খিদের জ্বালায় অনেকেই কাঁদছে। কেননা, জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিক্যাল, কলকারখানা সব বন্ধ।
অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কারণ, খাবার নেই, ডাক্তার নেই, চিকিৎসা নেই! পশুরাও অনাহারে মরছে! জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই। চারদিকে কেবল নেই আর নেই, আছে কেবল টাকা আর টাকা!
মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে।
রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে।
লক্ষ-লক্ষ টাকা নিয়ে মানুষ কাঁদছে আর বলছে,
-'এই ভাই নাও ১০ হাজার টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। আমার বাচ্চাটা অনাহারে মারা যাচ্ছে...!"
কিছুদিন পরেই মানুষ অনাহারে মরতে আরমাভ করলো, মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়।
এই নাও ভাই ৫ লাখ টাকা, "আমাকে ৫ কেজি চাল দাও।
১০ দিন থেকে না খেয়ে আছি।"
সব বাজার হাট বন্ধ হয়ে গেছে।
শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই।
সবদিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে।
আমিও আমার ৫০ লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি, নাও ভাই নাও ৫০ লাখ নিয়ে নাও,
তবুও কিছু খাবার দাও"।
কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই।
মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মত।
মনে হচ্ছে, মানুষ মানুষকে খাবে।
অচেনা একলোক তাড়া করেছে আমাকে, চিবিয়ে খাবে বলে।
ছুটছি আমি। আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটব?
পড়ে গেলাম হোঁচট খেয়ে....মা গো করে চিৎকার করে উঠলাম.....
বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে "কি হলো তোমার ?
সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো, চোখে মুখে পানি দিয়ে আসো।
এই তুমি বাচাঁও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন?
কোন খারাপ স্বপ্ন দেখছিলে নাকি ?"
আমি বললাম, "না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। "
::
আমরা অনেকেই গরীব,
কিন্তু ঘরে দু'মুঠো খাবার তো আছে,
তৃষ্ণার পানি তো আছে,
শিশুরা খেলছে,
পশুরা মাঠে ঘাস খাচ্ছে,
দোকানে মানুষের ভিড় আছে,
যানবাহন চলছে তো চলছেই....
মানুষের সমাগমও চলছে অবিরাম.....
বাগানে ফুল ফুটছে,
প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠছে!!
::
আমরা অনেকেই সহজ করে ভাবি,
আল্লাহ কেন ধনী-গরীব সুষ্টি করলেন? ইচ্ছে করলেই তো সবাই'কে সমান ধন-সম্পদ দিয়ে সুখি করতে পারতেন। বাস্তবতা হলো, ধনী-গরীবেরর বৈষম্য আছে বিধায় পৃথিবী এতো সুন্দর এবং গতিশীল! এই বৈষম্য না থাকলে এই সুন্দর পৃথিবী শ্মশানে পরিণত হতে।।
বিঃদ্র,
সবাই ধনী হলে কি হতো তা'তো দেখতেই পারলেন।
আসুন, এখনই মহান আল্লাহ্ তা'য়ালার দরবারে শোকরিয়া আদায় করি, --আলহামদুলিল্লাহ্!
-------- (সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×