
ছোট বেলার দিনগুলো আমার বেশ মজার গেছে । বাড়ির ধানের মড়াই এর পেছনে আমরা পুতুল , আচা মানে নারকেলের আচা , আশপাশের ঘাস , সবুজ কিছু দিয়ে সংসার পাততাম । সমবয়েসি চারজনের দুজন নিকট প্রতিবেশী দুলু ,কচি , আর তন্দ্রা আমাদের ভাড়াটে । পুতুল বানিয়ে তাদের বাবা মা ঠিক করতে একটু সময় নিত । তন্দ্রা আমাকেই চুজ করত । একবার দুলু আমাকে চাইতেই তন্দ্রা গোস্বা হয়ে বলল সে বর বউ খেলবে না । অতঃপর দুলু , কচি জোট বাধল একটু নাখোশ হয়েই । কারন দুজনই মেয়ে , কে বাবার রোল করবে কে হবে মা ?? আমরা ওদের সাথে পুতুল বিয়ে দিতাম । তারপর ঘুমের ভঙ্গি করে হাঁটুর মধ্যে চোখ বন্ধ করে থাকতাম । এরি মধ্যে একজন একটা পুতুলকে আরেকটা পুতুলের উপর শুইয়ে দিয়ে লেপ দিয়ে ঢেকে দিত । এরপর সকাল হতো । আমরা ব্যস্ত হয়ে রান্না করতাম । সবাই খাবো একসাথে । আমি বাসা থেকে গুড় মুড়ি আনতাম তা দিয়ে ভোজন হতো । বাবা ঘুম থেকে ওঠার সময় হলেই আমরা খেলা ভেঙ্গে ঘরে যেতাম । রবিবার খেলা জমত কারন সবার স্কুল ছুটি । আমার মর্নিং স্কুল বলে বিকালটা ফাকা থাকত। নতুন স্কুলে নতুন সহপাঠী , পরিবেশ , নতুন ধারনা বাঁধা হয়ে দাঁড়ালো পুতুল খেলায় । সেই যে বিয়ে বিয়ে খেলা করেছি বটে তবে তালাকের খেলা হয়নি কখনো । সাথের পোস্টারটি দেখে মনে পড়ে গেল হারানো সেসব দিনের কথা । আসলেই বিয়ে করেছি কিন্তু তালাক হয়নি । আমাদের সবার চলতি বয়স ৬৪ চলছে । আমরা যার যার অবস্থানে ভাল আছি কিন্তু দুলু ছাড়া আর কারো সাথে দেখা হয়নি । সবার ছেলে পিলে নাতি নাতনি হয়েছে কিন্তু ওরা কেউ পুতুল খেলে না । কম্পিউটার গেমস ওদের নিত্য সঙ্গী । সবাই ভাল থাকুক , শান্তিতে থাকুক । এবার বলুন আমার বয়েসি আপনাদের খবর কি ? লুকোনোর দরকার নেই , খোলাসা করে বলে ফেলুন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



