somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁঠালের বিস্কিট

০৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই বিশাল দশাসই কাঁঠালের সাইজ দেখেই আমার কাঁঠালের মুচমুচে বিস্কিটের কথা মনে পড়ে গেল । তখন একটি তাইওয়ানিজ কোম্পানিতে ব্যাবস্থাপক হিসাবে কাজ করি । চেয়ারম্যান তাইওয়ানে প্রতি মাসেই যান । এবার গেলেন ৪০ কেজি কাঁঠাল নিয়ে। আমরা বেশ আগ্রহের সাথে জিজ্ঞাসা করলাম বস এটা এখান থেকে নিয়ে যাচ্ছেন কেন ? তিনি হাসলেন তবে জবাব দিলেন না । পরদিন আমি উত্তরবঙ্গে প্রডাক্ট মার্কেটিঙে চলে গেলাম এবং ৬ দিন পর ফিরে দেরিতে অফিস গিয়ে দেখি একটা বড় পলিথিনে ভাঙ্গাচুরা কিছু একটা সবাই মুচমুচ করে খাচ্ছে । মুখে দিয়ে দেখলাম এটাতো কাঁঠাল , ডি হাইড্রেট করা এবং অসাধারন স্বাদ হয়েছে । আমার ভিজিটিং রিপোর্ট জমা দিতে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম এই আজব জিনিষ কিভাবে হল । তিনি বললেন ডি হাইড্রেট আর হিটিং মেশিন দিয়ে এটা করা হয়েছে শুধু বিচিটা ফেলে দেওয়া হয়েছে । আমি বললাম এটা শুরু করেন খুব চলবে ঢাকাতে । মুখে মধু লেগে রইল । ৯৮ এর শেষে ওই কোম্পানি ছেড়েছি কিন্তু ঢাকার বাজারে কাঁঠাল বিস্কিট পাইনি , তার মানে ওরা বের করেনি । একটি অসাধারন ব্যাবসা সফল বিষয় হবে কাঁঠাল পাকার দু তিন মাস একটানা প্রডাক্ট বেরুবে এবং সারা বছর ব্যাবসা চলবে । ছোট বড় সব মেশিন পাওয়া যায় চীন এবং তাইওয়ানে । স্বল্প পুজিতে শুরু করা যায় এই প্রকল্প । কাঁঠাল শেষ হলে এই মেশিন গুলো কলা , পেপে , আমড়া ইত্যাদি শুকনো করে বার মাসি ব্যাবসা চালানো যাবে । টঙ্গি , গাজীপুর জমি থাকলে , ১ বিঘা অথবা পূর্বাচলের দিকে যেতে গ্রামে জায়গা কিনে এটা চালু করা যাবে । কেনার আগে সশরীরে চীন বা তাইওয়ান ঘুরে এর প্রক্রিয়া দেখতে থাকতে হবে ক'দিন ।
যারা নিরিবিলি ব্যাবসা করতে চান তারা চেষ্টা করতে পারেন ।

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২১ রাত ৮:০০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×