somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনে দেখা

০৮ ই জুন, ২০২১ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরাই একদফা কনে দেখতে গেলাম । ঘোমটা পরে কনে বসে খাটের ওপর । আমাদের সঙ্গী মহিলারা ঘোমটা একটু তুলে মুখশ্রী দেখলেন তারপর খুবই মৃদু স্বরে ইন্টারভিউ । মেয়ের সঙ্গী কম বয়েসি একজন সব উত্তর উচু গলায় দিয়ে দিচ্ছিল । আমাদের এক মুরুব্বী তাকে জিজ্ঞাসা করলেন বিয়ে কি তোমার না বসে থাকা কনের । মেয়েটি লজ্জা পেয়ে তার মাইক বন্ধ করল । এ হচ্ছে বাঙালি জীবনের এক নিত্য দৃশ্য , কনে দেখা । তারপর চালু হল মার্কেটে গিয়ে মেয়ে দেখা । হবু জামাই সচক্ষে কনে দেখবে , কনে ওড়না মাথায় নেই , হাল্কা সাজ । সকাল ১১ টার রোদে এরকম দর্শন বেশ সিনেমাটিক । মার্কেটে দেখে পছন্দ হলে তারপর কথাবার্তা , মেয়ের বাসায় বসে । সেখানে মেয়ে কি রান্না পারে বা সেলাই টেলাই বা গান করে কিনা তা জানতে চায় বরপক্ষ । দুপক্ষ রাজী হলে ডেট ঠিক হয় । অনেকে ওখানে বসেই আংটি পরিয়ে ব্যাপারটাকে আরেক ধাপ মজবুত করে নেন । সেই আমলে আমার ধান্ধা ছিল দারুন খাবার দাবার , কনে দেখে আমি কি করব । এক দেখাদেখির আসরে আমাদের পক্ষের কনের শাড়ি তুলে বর পক্ষ মহিলারা দেখতে চেষ্টা করলে আমাদের মহিলারা তীব্র ভাষায় বাঁধা দিল । তারা বলল কনে ল্যাংড়া কিনা তা দেখতে চেয়েছিল তারা । আমরা এহেন অসভ্য আচরনের জন্য এই বিয়ে বাতিল করে দিলাম । বরপক্ষকে বিদায় জানানো হল নাস্তা পানি বাদ দিয়েই ।
বয়েস হয়েছে ২০০৩ সাল বোধ করি । খুলনার ডাক বাংলার মোড়ে ছবির দোকানে দাড়িয়ে । একটা ছেলে পি সিতে ফটোশপে একটা মেয়ের কালো হাত বাদ দিয়ে ফরসা হাত বসিয়ে দিল । তাজ্জব আমি ! সে আমায় বলল এগুলো নরমাল ব্যাপার । আমি অর্ডার পেলে এই আকাম করি , আয় ভাল , যা কিছু ঘটবে তা ছেলেকেই পোহাতে হবে ।

এখনকার সময়ে ফেসবুকে মেয়ের ছবি দেখে এবং ছেলের ছবি দেখে তারপর স্থির হয় এই বিয়ে কি সফলতার মুখ দেখবে কিনা । অনেক মেয়েপক্ষ ছেলের কান কাটা কিনা তা কনফার্ম করতে চায় । সমস্যা কি? না সবাই বলবে কানকাটা জামাই ধরে আনলে কোথা থেকে ।
এরকম একটি সিচুয়েশনে মেয়ের মানসিক অবস্থা কেমন দাড়ায় !! এক বয়স্ক মেয়ের বিয়ে ঠিক কিন্তু পাড়ার শত্রুরা জানিয়ে দিল পাড়ার আক্কাসের লগে মেয়ের লাইন আছিল । মেয়েটি রাতে গলায় দড়ি দিয়েছিল ।
আমি ভার্সিটিতে তখন , কনে দেখতে গিয়ে অনেকে গেলাম , কনের বাবা আমার লম্বা চুল , গোঁফ দেখে ভেবেছে এনাকে রাজী করাতে পারলে বর রাজী হবে । চলে আসার সময় তিনি আমার হাত জড়িয়ে কান্না শুরু করে দিলেন । আমরা বললাম সিদ্ধান্ত টেলিফোনে দেওয়া হবে । সেই বৃদ্ধ কন্যা দায়গ্রস্থ , আমার আজো মনে পড়ে ।
ব্যাক্তিগত জীবনে এক কন্যার বাবা আমি । ফেসবুকে কন্যার ছেলে বন্ধুদের ছবি দেখে সন্দেহ হল । সবে চাকুরীটা শুরু করেছে , লাইন বিগড়নোর আগেই ফ্লাগ তুলে দিতে হবে । টোপ ফেললে মেয়ে তা গিলল । সিদ্ধান্ত নিলাম বিয়ের । তাছাড়া ওর মায়ের শেষমুহূর্ত , আগেভাগেই কাজ শেষ করি ।
এইযে কালচারের কথা বললাম এখনো বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রচলিত । কত মেয়ের মন ভেঙ্গেছে , দমে গেছে , মানসিক বিপন্নতা এসেছে । সবচে ভাল লাগে গার্মেন্টসের গেটে বেরিয়ে আসা মেয়েদের অপেক্ষায় বখাটে ছেলেদের দাড়িয়ে থাকার দৃশ্য দেখলে । এখানে মেয়েটার বেতনের সাথে জড়িয়ে সকল স্বার্থ । অনেকের জীবন বিপন্ন হয়েছে আবার অনেকেই সুখে আছে ।
পাঠক আপনারাও যোগ করুন আপনাদের কথা , অভিজ্ঞতা ।

ছবি ঃ ফেসবুকের অজানা উৎস থেকে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ রাত ৯:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×