somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খৎনা এ জারিয়া

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চারিদিকে বেশ মানুষজন । আজ আমার মুসলমানি । গোসলের পর আমাকে নতুন লুঙ্গি পরানো হয়েছে । মাড় দেওয়া লুঙ্গিটি ফুলে ঢোল হয়ে আছে । আমাকে দুপুরে খাইয়ে দিলেন মা । বিকেলের আগেই বড় রুমটাতে অনেকেই দাড়িয়ে , আমাকে বসানো হল একটা চৌকিতে । কাছেই কলা পাতার উপর তুলা গজ রাখা , পাতার আড়ালে একটা ক্ষুরের বাট দেখা যাচ্ছে । লোকটি একটা কাপড় পুড়িয়ে ছাইটুকু কলা পাতার ওপর রাখল । একজন আমার পিছনে বসে আমার পায়ের নিচ দিয়ে হাত দিয়ে আমার হাত দুটো বগলের নিচে আটকে দিয়ে পান দিয়ে আমার চোখ চেপে ধরল । বাবা দরজার কাছে দাড়িয়ে । গ্রাম থেকে দুজন এসেছে , আরও কয়েকজন এসেছে আমার মুসলমানি দেখতে । আমার লিঙ্গে কিছু একটা দিয়ে চেপে ধরেছে টের পেলাম । তারপর সেই হৃদয় বিদারক চিৎকার । চোখের পান পাতা সরে গেল । মেঝেতে রক্ত । বাবা সরে গেছেন । লোকটি আমাকে দোয়া পড়তে বলল । আমি কানতে কানতে দোয়া উচ্চারন করলাম । ছাইগুলো আমার লিঙ্গের মাথায় লাগিয়ে ক্ষুর খানি আমার উরুতে ঘষে কিছু একটা পড়ছেন লোকটি , যাকে হাজাম বলা হয় । এরপর আমাকে ওইভাবে কোলে নিয়ে পাশের রুমে বালিশে মাথা রেখে লুঙ্গি সরিয়ে পেটের উপর দিলেন । এই প্রথম মায়ের মুখ দেখলাম । তাকে দেখে আমার কান্না বেড়ে গেল । মা হাতপাখা দিয়ে আমায় বাতাস দিতে লাগলেন । আমার মুখে মিষ্টি পুরে দিলেন । বাবা এই ঘরে এলেনই না একবার । আমার চাচাত ভাই এসে আমায় বললেন ব্যাথা বেশি লাগছে তোর ? রাগে উত্তর দিলাম না । এরি মধ্যে আমার বাল্য সাথী আম্বিয়া হাজির । মা আমার লুঙ্গি হাঁটুতে ঠেকিয়ে আম্বিয়াকে আমার উল্টো দিকে শুইয়ে দিয়ে বললেন গল্প কর । আম্বিয়া বেশ কায়দা করে হাতের কেনুইতে মাথা রেখে আমায় জিজ্ঞেস করল ব্যাথা পাইছস । মাথা নাড়লাম হ্যা সুচক । এবার দেখি আম্বিয়া উকি দিয়ে আমার কাটা নুনু দেখার চেষ্টা করছে । আমি মাথা ঘুরিয়ে মাকে ডাক দিলাম । মা এসে বলল কি হয়েছে , আম্বিয়া------------- দ্যাখে -------। মা আম্বিয়াকে টেনে আরেকটু আমার মুখোমুখি করে দিলেন । দুই পায়ের নিচে দুইটা বালিশ দিয়ে আমায় আরামদায়ক করতে চেষ্টা করলেন । এবার আম্বিয়া আর দেখতে পাচ্ছেনা । আমি বেশ আশ্বস্ত অনুভব করছি । আমার একমাত্র বড় বোন এসে আমায় বললেন লজ্জা কিসের ? আম্বিয়ার সাথে ন্যাংটা হয়ে গোসল করিস আর এখন লজ্জা পাচ্ছিস কেন । আমি বোল্ড আউট হয়ে গেলাম । এবার আম্বিয়া বেশ সাহসী হয়ে উঠল । সে আমায় সান্ত্বনা দিল এইরকম ব্যাথা একটু হয় , সহ্য করা শেখ , তগো ব্যাডা মাইনসের এই এক ঝামেলা , আমাগো বেডিগো এই কাটাকুটির ঝামেলা নাই । আমি হতভম্ব হয়ে আম্বিয়ার দিকে তাকিয়ে রইলাম ।

© শাহ আজিজ - ছোটগল্প
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×