একজন মহিলা সদ্য জন্ম নেয়া শিশুকে কোলে নিয়ে থানায় এসে পরিচয় দিলেন তিনি সাবেক এটর্নি জেনারেল এবং সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হাসান আরিফের পুত্র বধু । তিনি গর্ভবতী অবস্থায় হাসান আরিফের পুত্রের করা করা মামলায় জেল খেটে ১ মাস ৬ দিন পর বেরিয়েছেন । জেলেই তার সন্তান জন্ম দিয়েছেন । তাকে মারধরের কথা বললেন ওই ভদ্রমহিলা । হাসান আরিফ এবং তার পুত্র সর্বশেষ তাকে গলা চেপে ধরে বলেন সন্তান অ্যাবরশন করতে । তিনি কখনই রাজী নন অ্যাবরশনে । তাদের ২ বছরের একটি মেয়ে আছে । মহিলা ৭১ টি ভি কে সাক্ষাতকার দিচ্ছিলেন । সন্ধ্যা ৭ টার খবরে তার এই মর্মান্তিক কাহিনী শুনে দেখে পত্রিকায় খোজ নিয়ে দেখি কোনই সংবাদ কোন পত্রিকা ছাপেনি ।
আচ্ছা যে ম্যাজিস্ট্রেট তাকে জেলে পাঠাল তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেনি কেউ । যে পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করল তারাও গর্ভধারণের বিষয়টি বেমালুম চেপে গেল ? জেলার কিভাবে অ্যাডভানস স্টেজে থাকা মহিলাকে জেলে গ্রহন করল ?
সব কিছু পচে গেছে , দুর্গন্ধ ছুটে গেছে বিচারালয় নামক ডাস্টবিন থেকে , ঘৃণা !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


