
আজকের করোনা মৃত্যু ১০৮ এবং গত এক সপ্তাহ ধরে এই মৃত্যুর মিছিল বাড়ছেই । আজ নিয়মিত হাঁটাহাঁটির সময়ে রাস্তার পাশে বসে থাকা তরুন, যুবকেরা কেউই মাস্ক পরে ছিল না । এদের বিন্দুমাত্র বোধ শক্তি আল্লাহ দেয়নি । ডেল্টা ভ্যারিয়েনট এখন প্লাস হিসাবে সর্বসংহা রুপে ভারতে আবির্ভূত হয়েছে । বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েনট প্রতাপ চালাচ্ছে। টিকার অবস্থা বেসামাল । মডার্না ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যা ১০ দিন বাদে পৌঁছাবে । সারাদেশে শাট ডাউন ঘোষণা দিতে যাচ্ছে সরকার যা অনেকটা কারফিউর মতই হবে । আমারও মনে হয় বান্দরদের জন্য কারফিউ দরকার । কিন্তু যারা দিন আনে দিন খায় সেই কোটি মুখের কি হবে ? আশা করি কোন পরিকল্পনা সরকারের নেই । জেলার সীমান্ত এলাকা গুলো যথেষ্ট শক্ত অবস্থান নেয়নি না হলে এত রোগী বেড়ে যাবে কেন । দক্ষিন পশ্চিম সীমান্তে প্রচুর পাসপোর্ট বিহীন যাতায়াত হয় , এ বিষয়টি আমি নিজেও অনেক আগে স্পটে গিয়ে দেখেছি । এই রাতের বেলা যারা লুকিয়ে ফিরছে তাদের তদারকি নেই । ভারতীয় সীমান্ত এলাকার জেলাগুলো এভাবেই আক্রান্ত হচ্ছে প্রতিদিন । আম এসেছে চাপাইতে , এসেছে বা আসছে গরু , কলারোয়া দিয়ে ইদের পোশাক এসেছে । এইযে যারা গুপ্ত বাহক তারা মালের সঙ্গে কোভিড নিয়ে আসছে । হাজার কোটি টাকার ব্যাবসা তো আর করোনার জন্য ছেড়ে দেওয়া যায় না। যাইহোক ঢাকা অবরোধ হয়েছে সাফল্য ছাড়াই । তিন চার বার বাস , মাইক্রো , টেম্পু বদলে কক্সবাজার যাওয়া যায় । উহান যেমন শক্ত প্রতিরোধ গড়েছিল আমরা তা পারিনি , দুঃখ এখানেই । শাট ডাউন চালু হলে কাছের বস্তিবাসীদের দুবেলা খাবার দিন , প্লিজ । মাত্র ১৫৫ টাকায় দেড় কেজি চাল , ২৫০ গ্রাম ডাল , পেয়াজ রসুন হয়ে যাবে , আমি আগে থেকেই দিচ্ছি বলে ব্যাপারটা বোঝাতে পারলাম ।
মাস্ক ছাড়া বেরুবেন না ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২১ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




