লকডাউনে বাজার সমাধান
২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: বার্তা ২৪ ও নয়াদিগন্ত
লক ডাউনে বাজার করা একটি বড় সমস্যা । ঘুরে ফিরে আপনাকে সেই জনসমাগমে যেতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে । ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা এই সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পারে । প্রতিটি এলাকায় অসংখ্য ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে ভ্যানগাড়িওয়ালারা । এদের অরগানাইজ করে প্রতিটি রাস্তায় সবজি বিক্রির ব্যাবস্থা করা যেতে পারে । প্রতিটি বাড়ি / ফ্লাট বিল্ডিঙের সামনে এরা সময় নিয়ে দাঁড়াবে । একে একে সবাই শৃঙ্খলা মেনে সবজি সংগ্রহ করবেন । এক বাড়ি শেষ করেই তারা আরেক বাড়ির দরজায় দাঁড়াবে । এখন সিটি কর্পোরেশন ঠিক করবে সব্জির ট্রাক কোন পয়েন্টে সবজি ডেলিভারি দেবে । লক্ষণীয় এইসব সবজি আড়তে যাচ্ছেনা বরং আড়ৎদার ট্রাকের কাছে থেকে মুল্য সংগ্রহ করবে । ভোররাত থেকে অথবা মাঝ রাতেই এই প্রক্রিয়া শুরু হবে এবং ভোরেই দরজায় পৌঁছে যাবে আপনার সবজি । কর্মীরা ভিড় নিয়ন্ত্রণ করবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করবে । ভ্যান গাড়ি যেহেতু শুকনা বাজার বিকিকিনি করেনা তাই পাড়ার দোকানীরা ঠিক করবেন তারাও কি ভ্যানে সওদা বিলি করবেন না চাইবেন গাহাক দোকানেই আসুক । মাছ ঠিক এভাবেই বিক্রি করা সম্ভব । এতে একটাই অসুবিধা দেখা যাবে মধ্যস্বত্ব ভোগীরা হয় ভ্যান দখল করেছে বা চাদাবাজি করছে । শারীরিক শ্রম ছাড়াই কিভাবে টাকা আয় হয় তা এরা ভাল জানে । যে ভ্যানের লাইসেন্স আছে , যারা নিয়মিত পাড়ায় মহল্লায় সবজি বেচেন তারাই এই কর্মকাণ্ডের অংশীদার হবেন । এতে বাজারে যাওয়ার ঝুকি থাকছেনা এবং রাস্তায় আইনি লোকেদের হাতে লাঞ্ছনার শিকার হতে হচ্ছেনা ।
সামান্য একটু সিস্টেম যা আমাদের করোনা ঝুকি থেকে বাচাবে , নিরাপদ রাখবে ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন