
চলমান লকডাউন আরও ৭ দিন বাড়ল (১৪ জুলাই পর্যন্ত) । সরকারী ঘোষণা তাই বলছে । গেল ২৪ ঘণ্টায় ১৬৪ জন মারা গেছেন সারা দেশে । আজ বিকালে বাসার সামনে দাড়িয়ে অনেক মানুষকে বেহাল অবস্থায় পেলাম ।মাস্ক হীন এরা একটা দিওয়ানা ভাব নিয়ে চলাফেরা করছে । ম্যাজিস্ট্রেটের গাড়ি এলেই এরা আগে ভাগে । আজ অনেক মানুষ রাস্তায় , ৯৫% মাস্ক পরা । গতকাল দুই কিশোরীকে পেলাম সামনে দিয়ে নাচতে নাচতে যাচ্ছে , হাতের ইশারায় মাস্কের ব্যাপারটা বোঝালাম , থোড়াই কেয়ার করে আমায় বলল ' ওসব আমাদের লাগেনা ' । এত মৃত্যু , এতো টেনশন এই বিশাল সংসারে কিন্তু কিছু মানুষের হুঁশ আসেনি , আসবেনাও মনে হয় । ছাদে এলাম পুলিশ যদি ধাওয়া দেয় ! বাড়িওয়ালা সরকারের গুষ্ঠির নিকুচি করল । কোরবানির পশু অনলাইনে কিনতে হবে , জবাই হবে নিরাপদ জায়গায় , মাংস বাসায় ডেলিভারি দেবে । কন তো একটা কথা হইল ? আসলেই তাই খাসীর বদলে যদি কুত্তা ধরাইয়া দিয়া যায় টেরও পাইবেন না ইনশাল্লাহ । গরুর বদলে মহিষ । হাসপাতালে অক্সিজেনের সাপ্লাই নাই , মানুষ মরছে , টানাটানি শুধু গরুর হাট নিয়ে ।
ভাল থাকুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


