somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে---

২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি গুগল



১৯৮২ , ১০ সেপ্টেম্বর । আমরা তিনজন সন্ধ্যায় থাই বিমানে চড়ে বসলাম । পেছনের কেবিনে একদম ঠাসা ঠাসি অবস্থা । আমার সামনের রো তে ফকির আলমগীর বসলেন । হাত ইশারা করে জানতে চাইলাম কোথায় ? চায়না , আমরাও তাই । এটাই প্রথমবার কোন বড় প্লেনে দেশের বাইরে । তাই থাই বিমানবালারা দৃষ্টি কেড়ে নিচ্ছিল । ড্রিংকস সারভ হল , বিয়ার নিলাম আমরা । ফকির শক্ত পানীয় চাইলেন । আমার সাথে সাইদ তালুকদার সিরামিক্স এর ওপর উচ্চ শিক্ষা , গোলাম ফারুক বেবুল গ্রাফিক্সের ওপর আর আমি ভাস্কর্যের ওপর উচ্চ শিক্ষা , পুরোটাই চীনা সরকারের বৃত্তি । সাইদ কিছু একটা ফোড়ন কাটলে ফকির আলমগীর চেতে গেলেন । দুজনের ব্যাপক তর্কাতর্কি চলছে । আমি ব্যাস্ত হয়ে পড়েছি থাইল্যান্ড ইমিগ্রেশন ফর্ম পুরন করতে । ফারুক আমায় পাঠিয়ে দিয়ে বলল তুমি পুরন কর । সাইদ এর তর্কাতর্কি ঝগড়ায় পরিনত হয়েছে , পুরাতন কোন ক্যাচাল ছিল । ফারুক ভাই হুইস্কি খাচ্ছে । তাকে সতর্ক করলাম ক্রস পান করা ভাল না । অনেকগুলো ফর্ম কোলের উপর পড়লো । এরা সবাই থাইল্যান্ড যাচ্ছেন কিন্তু ইংরেজিতে ব কলম । খাবার দিল , খেতে খেতে দেখি ফারুক ভাই হোয়াইট ওয়াইন খাচ্ছেন , ভাবলাম আজকে ফারুক ভাইয়ের কপালে খারাবি আছে । আবারো অসম্পূর্ণ ফর্ম পূর্ণ করার পালা । কান খাড়া বা দিকে ফকির ভারসাস সাইদ ঝগড়া । আমার ১৫/১৬ টি ফর্ম পুরন শেষ । দাড়িয়ে ওদের দুজনের দিকে হাতজোড় করে মাফ চাইলাম এবং ঝগড়া থামাতে বললাম । ফকির ভাইয়ের আশপাশের বাঙ্গালীরা সায় দিল । ঝগড়া থামল কিন্তু বমির ব্যাগ নিয়ে ফারুক ভাইয়ের দিকে যেতে হল । ফকির ভাই টের পেয়ে টিটকারি দিল , ফারুক ভাই স্থির হয়ে কইল প্লেন বইলা কিছু কইলাম না ঢাকা হইলে দেখায়া দিতাম । ন্যাটা সাইজ ফারুক ভাইয়ের দ্বিগুণ ফকির । সাইদের আবারো সুযোগ মিলল ফকিরকে ধরার । ফারুক ভাইকে বললাম কথা না শুনলে কি হয় দেখছেন , সে আমায় বলল শেষের কনিয়াক টা ভালই ছিল । মোটামুটি তিনজনই আউট । ব্যাংকক এসে গেছে । কেবিন ক্রুরা সবাইকে সিট বেল্ট বেধে নিতে বলল ।

কামেলেরা কাম ------------ দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে খ্যাত ফকির আলমগীর গত রাতে আমাদের ছেড়ে চলে গেছেন । সাইদ পাল ক্যান্সারে ভুগে ২০০৫ সালে অনন্তর পথে আগেই আর গোলাম ফারুক বেবুল গত বছর কিডনি ফেইলুর হয়ে একই যাত্রায় সামিল । সাইদ ঢাকা চারুকলার সিরামিক ডিপার্টমেন্টে চেয়ারম্যান আর ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রিন্ট মেকিং এর চেয়ারম্যানএর দায়িত্ব পালন করেছেন ।

সবাই দোয়া করি ওদের জন্য ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×