টিকা ঘোষনায় আবার রদবদল হয়েছে । লিখতে ইচ্ছে করে না কিন্তু ব্লগার চাঁদগাজী সন্ধ্যায় পোস্ট দিয়ে জাগিয়ে তুললেন । আসলেই এটা একটি কর্তব্য বটে । করোনা নিয়ে সামুতে আমিই বেশি লিখেছি । স্বাস্থ্য অধিদফতর বলছে ২৫ বছরের উপরের সবাই টিকা পাবেন কাল থেকে , ৭ ই আগস্ট , ১১ আগস্ট এই চারদিন । সারা দেশের ৪৬০০টি ইউনিয়নে, ১০৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরশেন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। ১ কোটি নয় মাত্র ৩২ লাখ টিকা আগামি ৪ দিনে দেওয়া হবে । নতুন টিকা এয়ারপোর্টে খালাস হলে আমরা কাউনট করব ।
করোনা শুরু থেকে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমান মানুষ মারা গেছেন, ২৬৪ জন । এটি ঊর্ধ্বমুখী এবং আতংকিত আমরা ।
ভাল খবরঃবৃহস্পতিবার (৫ আগস্ট) শি জিনপিং এক লিখিত ভিডিও বার্তায় বলেছেন, চীন এ বছর পুরো বিশ্বে ২০০ কোটি ডোজ কোভিড টিকা সরবরাহের চেষ্টা করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোভ্যাক্স যেটি আন্তর্জাতিক টিকা বিতরণ সহযোগিতা ফোরাম নামে পরিচিত সেখানে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন শি জিনপিং।
মনে হচ্ছে তারা নতুন বিশ্বের সাথে পূর্ণ সহযোগিতা চাইছেন । গুড জব ।
ভাল থাকবেন । মাস্ক পরবেন , হাত ধুয়ে ফেলুন । নো পার্টি ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



