
২২শ্রাবন সারাদিন সুচিত্রা আর কণিকার গাওয়া রবীন্দ্র সঙ্গীত শুনেছি । একটা অভ্যাস গড়ে উঠেছে এইভাবে জীবন গড়ে নেবার । আজ ফেসবুকে আমাদের অনেকের সাইটে রবি ঠাকুরের দুর্লভ কিছু ছবি ছাপানো হয়েছে । সব ছবিই আনন্দবাজার পত্রিকার সৌজন্যে । আমার সৌভাগ্য হয়েছে রবি ঠাকুরকে যে বগিতে বোলপুর - হাওড়া আনা হয়েছিল সেই সংরক্ষিত বগিটি দেখার । সম্ভবত ওটা বোলপুর ষ্টেশনে রাখা আছে । আমার ধারনা ছিলনা এতো মানুষ রবির অন্তিম যাত্রায় সামিল হয়েছিল । রবি ঠাকুরের চিতায় শোয়া ছবিটি দুর্লভ । আমি মানুষ পুড়িয়ে দেয়ার পক্ষে নই , সমর্থন করি না ।




১ম ছবি- মহাপ্রয়াণের পরদিন আনন্দবাজারের শিরোনাম।
২য় ছবি - গুরুতর অসুস্থ রবীন্দ্রনাথকে বোলপুর থেকে ট্রেনে করে কলকাতায় আনা হল। সে যাত্রাই কবির শেষ যাত্রা।
৩য় ছবি - কবিকে শেষ বারের মতো দেখতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে অনুরাগীদের ঢল। গেট ছাপিয়ে ঠাকুরবাড়ির চত্বরে নামল ভিড়।
৪র্থ ছবি - মহানগরের রাজপথে গুরুদেবের অন্তিমযাত্রায় সামিল অগণিত মানুষজন।
৫ম ছবি- ১৯৪১ সালের ৭ অগস্ট। নিমতলা মহাশ্মশানে শেষশয্যায় রবীন্দ্রনাথের দেহ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



