আবারো ফেরির ধাক্কা এবং সমাধানহীন প্রস্তাবনা
১১ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেরি আবারো ধাক্কা দিয়েছে ১০ নং পিলারে , পদ্মা সেতুতে । সমাধানে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে । কারন দেখানো হচ্ছে প্রচণ্ড স্রোত । এই স্রোতে যারা ফেরি হ্যান্ডেল করতে পারেনা তাদের কত টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে । সারেং , সুকানিদের বড় আয় হচ্ছে তেল বিক্রি থেকে , এটা প্রথমবারের ধাক্কার পর তদন্ত কমিটি বলেছে । ফেরি তো চরজানাজাত থেকে মাওয়া আসত , সেটা বদলে মাদারিপুরের বাংলাবাজারে কার স্বার্থে নেওয়া হয়েছে ? সম্প্রতি যারা এই রুটে ভ্রমন করেছেন তারা বলতে পারবেন কেন এই কৌশল নেয়া হয়েছে যাতে সেতুর নিচ দিয়ে আসা লাগে । চালকদের ডোপ টেস্ট মাস্ট । বেপরোয়া ইনকাম থাকলে আচার আচরন অভ্যাস বদলায় । সাথের ছবিগুলো গুগল থেকে পাওয়া যা একজন ফেসবুকার প্রস্তাব করেছে । এতো টাকার ব্রিজ কিন্তু তাকে রক্ষা করবার কোন ফোরস বা টিম নেই । কর্তা ব্যাক্তিদের জানা আছে সেতুর নিচ দিয়ে ফেরি , জাহাজ চলাচল করবে । তারা এই বিষয়টিকে কেন গুরুত্ব দেননি এটাই অবাক লাগছে । প্রথম ধাক্কার পর কাপড় খুলে সেকি নাচ সাড়ে চার হাজার টন সাড়ে চার হাজার টন একতারার গান । যে ছবি দিলাম তাকে Pneumatic fender বলে । ভারত , চীন এর উৎপাদক । আমরা যারা লঞ্চে চলাচল করি তারা জানি পুরাতন টায়ার ধাক্কা বা ঘসা থেকে লঞ্চ , বারজ , ট্যাংকার কে রক্ষা করে । ব্রিজের খাম্বায় কেন নিউমেটিক ফেনডার লাগানো হয়নি তার জবাব নির্মাতারা দেবে ।

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন