আমলা - কামলা - হামলা- মামলা
২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টিকারি ঘটনা ঘটিয়েছে একজন উপজেলা নির্বাহী অফিসার । তার বাসায় জনতা হামলা করলে তিনি বরিশাল নগরের মেয়র সাদিক আবদুল্লাহ সেরনিয়াবাত ও আরও ১৮ জনকে মামলায় আসামি হিসাবে পুলিশে অভিযোগ করেছেন। সম্ভবত আজ পাল্টা একটি মামলায় সাদিক ইউ এন ও কে আসামি করেছেন। সাদিক বা ইউ এন ও কেউই গ্রেফতার হয়নি । আমি যতদুর জানি এদের দুই ক্যাটেগরিকে গ্রেফতার করতে হলে সরকারের অনুমতি লাগবে । হটাত করেই আমলাদের এই ক্ষিপ্ত ভাবটা বুঝে উঠতে পারছি না । তারা কি পরিমনির পরের এপিসোড প্লে করছেন ? আব্দুর রব সেরনিয়াবত ৭৫ সালে আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতেই নিহত হন । তার সাথে আমার ৭৩ সালের খাবার পরিবেশনের স্মৃতি আছে । কাজেই এই পরিবারের সন্তান মেয়র পদে থেকেও আসামির কাঠগড়ায় একটু বিস্ময়কর বটে । আমলাদের শ্রীবৃদ্ধি এবং ক্ষমতার পরিবর্ধন লীগ সরকার করেছে । সেই আমলা দিয়ে একজন মেয়রকে ধোলাই দেওয়াটা লজ্জাজনক বটে । এখন রাজনিতিক আর আমলা দুটো দল হয়ে গেছে । এর নিস্পত্তি কিভাবে হবে জানিনা তবে আমি শংকিত । বৃহৎ দল আওয়ামী লীগের কর্মীরা বেকে বসলে আমলারা ঘর থেকে বেরুতে পারবেন না ।
একজন ডাকসাইটে আমলা বিদেশে বসে ৯৬ সালে একজন মন্ত্রীকে ঢাকায় হুমকি দিচ্ছেন এই বলে ভাই আপনি দুইদিনের মন্ত্রী কিন্তু আমলা চিরকাল থাকবে । ছাত্র জীবনে এরা গুরুশিষ্য ছিল । দুজনই মানে আমলা মামলা খেয়ে অজানা জায়গায় পলাতক আর রাজনিতিক বয়েসের ভারে বার্ধক্য কাটাচ্ছেন বিদেশে । দুজনই আমার সজ্জন ।
বরিশালের কেউ আছেন গল্পটি শেষ করার জন্য ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন