

গেল সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের সাথের রাস্তায় আত্মঘাতী বোমা হামলার খবর পেয়ে চঞ্চল হয়ে উঠলাম । দুর্ভাগা নেট লাইন ডাউন হয়ে সব বন্ধ হয়ে গেল । বাকিটা টি ভি তে কভার করলাম রাত ১১টা পর্যন্ত । সকালে উঠে টি ভি চালিয়ে দেখলাম সর্বনাশ , ১১০ জন মারা গেছে যাদের মধ্যে কাবুল ছেড়ে যাবার প্রত্যাশী , ১৩ জন সেনা , শিশু , এবং ১৫ জন তালেবান ছিল । দূর থেকে ভিডিওতে বিস্ফোরণের অগ্নিকুণ্ডলি দেখা গেল । আই এস আই এস খোরাসান এই হামলার দায়িত্ব নিয়েছে । খোরাসান পাকিস্তানএর পেশোয়ার সংলগ্ন আফগান প্রভিন্স । প্রেসিডেন্ট জো বাইডেন চোয়াল শক্ত করা প্রতিশ্রুতি দিয়েছেন "প্রতিশোধ নেওয়া হবে উপযুক্ত মুল্যে"। সাংঘাতিক ব্যাপার হবে । পাকিস্তান সবসময় টেররিসট পুষে থাকে । টেররিসট ছাড়া তার ঘুম হয়না । খোরাসানে মার্কিন বিমানের কার্পেট বম্বিঙ্গের আগেই তারা তোরাবোরা পাহাড়ে গুরুর মত আশ্রয় নেবে । একটা আশঙ্কা তিনদিন আগে থেকেই মনে জাগছিল যে আমেরিকান প্রশাসন আগাম হুশিয়ারি করছে সন্ত্রাসী বোমা হামলার । অনেক ক্ষেত্রে এই আমেরিকান গোয়েন্দারা আগাম খবর পায় এটা নিরেট সত্যি । এই বম্বিঙ্গে আমেরিকানদের উপকার হয়েছে যে আফগানকে পুরোপুরি ত্যাজ্য করতে হচ্ছে না । তারা বোমা হামলার অছিলায় আফগানে আবারো পদার্পণ করবে না হয় বলবে ইসলামিক স্টেট খোরাসানের জঙ্গিদের আমাদের হাতে তুলে দাও।
পাঠক , খুব কষ্টকর স্বজন হারানোর ব্যাথা । ১১৩ টি পরিবার তাদের আপনজন হারিয়েছে এই বোমা হামলায় । তাদের সান্ত্বনা দেবার ভাষা নেই । আরবরা আসলেই পশু ।
আপডেট চলবে ।
##আইএস-কে গোষ্ঠীর জন্ম ২০১৫ সালের জানুয়ারি মাসে।
এর মূল ঘাঁটি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে।
পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকাটি মাদক ও মানুষ পাচারের জন্য কুখ্যাত।
এর সদস্যরা মূলত আফগান ও পাকিস্তানী জিহাদি। আফগান তালেবান থেকে দলত্যাগী অনেকেই আইএস-কে'তে যোগ দিয়েছে।আফগানিস্তানের সাবেক সরকারের হাতে পর্যুদস্ত হওয়ার আগে এক সময় এই সংগঠনের যোদ্ধার সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি।

গেটি
## এই মুহূর্তে মোট মৃত্যু সংখ্যা ১৭০ ছাড়িয়েছে । ২০০ র বেশি আহত ।
তালেবান সদস্যরা কাবুল এয়ারপোর্ট গেট থেকে এই কথিত আই এস এর সন্ত্রাসীদের আটক করেছে । এ পি



## বিদেশী রাষ্ট্রগুলো তালিবানদের নিস্ক্রিয়তাকে দোষারোপ করেছে যে তারা নিরাপত্তা কি জিনিষ বোঝে না ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


