এই ব্যার্থতার দায় কে নেবে ??
০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলের দাম বাড়ার আগেই বাজার গরম । আমাদের এলাকায় যে সব্জি ভ্যান বসত তারা আজ নেই । সদরঘাটে আজ দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ করেছে ডাকু মালিকরা । বাস স্ট্যান্ডে একি অবস্থা । যারা ঘাটে , স্ট্যান্ডে , রেল ষ্টেশনে পৌঁছেছেন তারা বাসায় ফিরবেন কি করে অথবা রাত কাটাবেন খোলা আকাশের নিচে । বন্দরে মাল খালাস বন্ধ । ধর্মঘট কোটি খানেক মানুষকে বিড়ম্বনায় ফেলেছে । নিন্ম বিত্তের মানুষেরা আজ রাতে লবন দিয়ে ভাত খাবেন । মধ্যবিত্তের মেন্যু কম হবে আর উচ্চবিত্তের মানুষ যা খেয়ে থাকেন তাই খাবেন । যে যেভাবে পারছে মানুষের পকেট কাটছে , লুটছে সংঘবদ্ধভাবে । তেল পাচার হবে বলে তেলের দাম বৃদ্ধি । তেলের দাম পৃথিবীর বাজারে আগেই বেড়েছে আমরা ভারতকে অনুসরন করি বলে দেরিতে বাড়ালাম । বর্ডার গার্ড শক্ত হলে তেল পাচার হবে কেমন , ওখানেই বিশাল ফ্যাঁকড়া । আজকের স্বরাষ্ট্র মন্ত্রী বনাম ডাকাতদের মিটিং অমিমাংসিতভাবে শেষ হয়েছে । কাল কি হবে তা স্বয়ং ঈশ্বরও জানেন না ।
আপনাদের কিভাবে বলি "ভাল থাকুন"



সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন...
...বাকিটুকু পড়ুন(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন