কাল বৈশাখী ঝড়
২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালবৈশাখী ঝড়ে চকরিয়ায় ঘরবাড়ি, গাছপালা, ক্ষেতের ফসল ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি চকরিয়া প্রতিনিধি । যুগান্তর
কদিন থেকেই আশঙ্কা হচ্ছিল কাল বৈশাখী হতে পারে । গেল সন্ধ্যায় বি বি সি বৃষ্টির পূর্বাভাষ দিল । প্রচণ্ড গরম ছিল কাল , ৩৭ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল ঢাকার তাপমাত্রা । ভোর পৌনে সাতটায় দমকা হাওয়া সজাগ করল আমায় । বারান্দার সাথে দরজা বন্ধ করতে গিয়ে গাছপালার প্রলয় নৃত্য দেখে চমকে গেলাম । ১২০ কি মি গতি তো হবেই , দমকা হাওয়ায় তা ১৬০ কি মি উঠছিল । আমার মনে হল আমরা দশ মিনিটের মত ঝড়ের এপিসেনটারে ছিলাম । আধা ঘণ্টা তোলপাড় চালিয়ে শুরু হল আকাঙ্খিত বর্ষা । কাল রাতেও তাপমাত্রা ৩৩ ডি ছিল । বৃষ্টির পর তা নেমে ২৩ ডি তে দাঁড়ালো । কাথা টেনে নিলাম । মাথার কাছে জানালা একটু ফাকা রেখেছিলাম তাও বন্ধ করে দিলাম ঠাণ্ডার তোড়ে । মেয়েটি ওয়াই ফাই কানেকশন খুলে দিল । আগে একবার পুরো ওয়াই ফাই রাউটার জ্বলে গিয়েছিল বজ্রপাতে । শিক্ষা হয়েছে যথেষ্ট আমাদের । মোট ৭ জন মারা গেছে বজ্রপাত আর গাছ পড়ে । বেশ কয়েক বছর দেখছি মানুষ বেশি মারা যাচ্ছে বজ্রপাতে । আগে এমনটি কম হতো । আজো সিগন্যাল আছে কিন্তু ঠাণ্ডা আবহাওয়া বলছে না হবে না কাল বৈশাখী । যদি হয়ে যায় ??
আপনাদের এলাকায় কি খবর ? পেজটি মতামতের জন্য উন্মুক্ত থাকল ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন