somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলাপাতায় খেয়েছেন কখনো ??

১২ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই সময়ে এটি এক বিরল অভিজ্ঞতা । আমার ছোট বেলায় গ্রামের বাড়িতে আব্বা ২৭ রমজান বেশ ঘটা করেই করতেন । ছাগল জবাই হতো , সব্জি , ডাল আর ভাত । আমি ঐ সময়টা শীতকাল পেয়েছি বলেই নতুন চালের ভাত রান্না হতো বিশাল ডেগে । কলাপাতা কেটে আনত আমাদের কিষাণরা । তারপর তা পুকুরে ভাল করে ধুয়ে রেখে দিত । কলাপাতা আসত পরিচিত কারো বাড়ি হতে এবং তিন চারশ লোকের আয়োজন হতো । সেই পাক আমলে তিনশ লোক চাট্টিখানি কথা নয় । আমাদের থানা সদরে সামান্য লোক ছিল । সরকারী অফিস আর থানার স্টাফ দিয়ে জনা পঞ্চাশ মানুষ হতো । পুরাতন বাড়ি থেকে আর পাশের গ্রামগুলো থেকে বাকি মানুষ আসত । প্রথমেই ইফতার বা রোজা খোলা যাকে বলে সেটি কয়েকটি কলাপাতা দিয়ে তার পর পিয়াজু , বেগুনি , ছোলা আর মুড়ি এবং চিড়া কলা মাখা দিয়ে রোজা খুলে আব্বার তৈরি মসজিদে মাগরিব আদায় হতো । ঘণ্টা খানেক পরে মুল খাওয়ার পালা । মাংস , ভাজি , ডাল দিয়ে রাতের খাবার বা ইফতারির দ্বিতীয় পর্ব । ডাল যাতে গড়িয়ে না পড়ে তার জন্য সবাই খুব কসরত করত । ঐ সময় মানে ৬০এর দশকে গ্রামে ডেকোরেটর ছিল না যাতে প্লেট ভাড়া করে আনা যায় । বিয়েবাড়িতেও কলাপাতার প্রচলন ছিল । সবাই খেয়ে দ্রুত রওনা দিত বাড়িতে যাওয়ার জন্য , সবাই পায়ে হেটে । এদের মধ্যে একজনের কাছে তিন ব্যাটারির টর্চ অতি অবশ্যই থাকত। বাইসাইকেল বা রিকশা একটা স্বপ্ন ছিল । সবশেষে কলাপাতা নিয়ে নদীতে ফেলে দিত । শুধু এসব উৎসবে নয় মিষ্টির দোকানে ছোট কলা পাতায় মিষ্টি আর সন্দেশ পাটের সুতলি দিয়ে বাঁধা হতো । শুধু রসগোল্লা মাটির মালসায় দিয়ে কলা পাতায় মুখ মুড়ে দিত , এটি শহরেও প্রচলিত ছিল । ক্রমশ জীবন জীবিকা পাল্টেছে এবং কলাগাছ রোয়া হ্রাস পেয়েছে বা কলা না কাটা পর্যন্ত পাতা দিতনা গেরস্থ । এখন মেলামাইন দখল করেছে কলা পাতার জায়গা । আমি পঞ্চান্ন বা তার বেশি বছর আগের কথা বলছি । অনেক দুরের আত্মীয় স্বজনরা আসতে পারতেন না দূর রাস্তা অতিক্রম করার ঝামেলায় ।

ছবি - সংগৃহীত
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×