somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতু ভ্রমন

২২ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ ছুটির দিনে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। তাঁদের কেউ যাচ্ছেন ব্যক্তিগতভাবে, কেউবা দলগতভাবে। দর্শনার্থীদের বড় অংশই সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ঘুরে আসছে। দর্শনার্থীদের আগ্রহ দেখে ভ্রমণের এ প্যাকেজ চালু করেছে পর্যটন করপোরেশন।পদ্মা সেতুতে ভ্রমণে ২৯ আসনের দুটি ট্যুরিস্ট কোস্টার চলাচল করবে। প্রথম ভ্রমণে ৫০ শতাংশ মূল্যছাড় দিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বিকেল চারটায় যাত্রা শুরু করে শ্যামলী, আসাদগেট, সায়েন্স ল্যাব হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামনে দিয়ে মেয়র হানিফ উড়ালসড়ক ব্যবহার করে ট্যুরিস্ট কোস্টার পদ্মা সেতুতে পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়। সেখান থেকে ফরিদপুরের ভাঙ্গা চত্বরে দুই ঘণ্টার বিরতি। সেখানে পর্যটকদের জন্য থাকবে হালকা নাশতা বা স্ন্যাক্স। পর্যটকেরা সেখানে দুই ঘণ্টা ঘুরতে পারবেন। তারপর ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ট্যুরিস্ট কোস্টার।সশরীর ও বিকাশে দুইভাবে টাকা পরিশোধের সুযোগ থাকছে। পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের খরচ ফ্রি। দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ট্যুরিস্ট কোস্টার প্রতি শুক্র ও শনিবার ঢাকার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বিকেল ৪টায় আগ্রহী দর্শনার্থীদের নিয়ে যাত্রা শুরু করে পদ্মা সেতু ঘুরিয়ে আবার রাত ১০টায় ফিরে আসবে। দর্শনার্থী বহনকারী কোস্টার পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা চত্বর পর্যন্ত যাবে। আপাতত সপ্তাহে দুই দিন এ ভ্রমণের আয়োজন করা হলেও দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় পরে তা আরও বাড়ানো হতে পারে।

ঘুরে আসুন একবার পদ্মা সেতুতে । ব্রিজ ট্যুর নিয়ে আমার একটি প্রস্তাবনা শুরুর দিনেই ছিল সামু ব্লগে ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×