somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। ইয়াজিদি

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইয়াজিদিঃ ইয়াজিদিরা বিশ্বাস করে আদম (আ) সন্তানের সাথে বেহেশতি হুরের বিবাহের পরিণতিতে তাদের সৃষ্টি হয় আর অন্যান্য সকল ধর্মের মানুষদের সৃষ্টি হয়েছে আদম আর বিবি হাওয়া থেকে। তাদের ধারণা আদম পবিত্র হলেও হাওয়া পবিত্র নন। কাজেই অন্যান্য ধর্মের লোকেদের মধ্যে ভালো মন্দ মিশে গেলেও ইয়াজিদিদের কোন মিশ্রণ না হওয়াতে তারা পবিত্রতম।
মেলেক তাউসের আখ্যান ইয়াজিদিদের ধর্মে রয়েছে বলে তাদের শয়তানের পূজারী বলা হয়। ইয়াজিদি ধর্মমতে মেলেক তাউস ময়ূর দেবতা নামের ফেরেশতা বিধাতার নূর থেকে সৃষ্টি হয়। পরে বিধাতা আরো ছয়জন ফেরেশতা সৃষ্টি করে মেলেক তাউসকে তাদের নেতা বানান।
মেলেক তাউস অত্যন্ত অনুগত ফেরেশতা ছিলেন। সদাপ্রভু আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন। এরপরে ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদমকে সেজদাহ করতে। সবাই সেজদাহ করলেও মেলেক তাউস করলেন না।
মেলেক তাউস সদাপ্রভুর প্রিয়ভাজন ফেরেশতা, তিনি সদাপ্রভুর অংশ, তিনি কেন মানুষকে সিজদাহ করবেন? তাই আদমকে মেলেক তাউস সিজদাহ করলেন না দেখে সদাপ্রভু খুশি হলেন। মেলেক তাউসকে মানবজাতি আর সদাপ্রভুর মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করবার আদেশ দিলেন।
ইয়াজিদি ধর্ম মতে পাপ বাসা বাধে মানুষের ভুলে। এর সাথে শয়তান বা ইবলিশের কোনো সংস্রব নেই। তাদের ধর্মে নরক নেই। ইয়াজিদিরা পুনর্জন্মে বিশ্বাসী।
জাগরোস পর্বতমালার এই প্রাচীন অধিবাসীদের মোট সংখ্যা পাঁচ থেকে বারো লক্ষের মধ্যে। ইয়াজিদি শব্দটা এসেছে প্রাচীন পারসিক ভাষা থেকে যার অর্থ ‘পবিত্র’। প্রাক-ইসলামিক যুগে কুর্দিরাও ইয়াজদানিজম এর অনুসারী ছিল তবে পরে তারা সুন্নি মুসলিম হয়ে যায়। কালক্রমে ইয়াজিদি ধর্মে জরথুস্ত্রবাদ, ইসলাম, খ্রিস্টান আর ইহুদি ধর্মের নানা তত্ত্বের সংমিশ্রণে ঘটে। ইয়াজিদিরা একাদশ শতাব্দীর শেখ আদি ইবন মুসাফিরকে তাদের অন্যতম নবী জ্ঞান করে। ‘কিতাব আল জিলওয়া’ আর ‘মেশেফা রেস’ তাদের পবিত্র ধর্মগ্রন্থ এই গ্রন্থগুলোতে অনেক কাওল বা কবিতা রয়েছে। লোকমুখে প্রচলিত কাওলগুলো একাদশ শতাব্দীতে সংগ্রহ করে গ্রন্থরূপ দেওয়া হয়।
হেমন্তকালে 'সেজনা সেমাইয়া' নামের উৎসবে ষাড় জবাই দিয়ে তারা আসন্ন শীত ও পরবর্তী আনন্দের দিনগুলোর জন্য প্রার্থনা করে। ডিসেম্বর মাসে তারা তিন দিন রোযা রাখে।
ইয়াজিদি ধর্মে সাপ খুব গুরুত্বপূর্ণ এক চরিত্র। ইয়াজিদিরা মাটিতে থুতু ফেলে না বা আগুনে সহজে পানি ঢালে না। কারণ তাদের ধর্মে বায়ু, আগুন, মাটি ও পানিকে পবিত্র বস্তু হিসেবে জ্ঞান করা হয়। সূর্যের দিকে মুখ করে তারা প্রার্থনা করে।
ওসমানীয় শাসকদের আমল থেকেই ইয়াজিদিদের ওপরে অত্যাচার নিপীড়ন চলছে। সাদ্দাম পরবর্তী ইরাকেও এরা বারবার গণহত্যা ও বোমা হামলার শিকার হয়েছে। আর আইএসের হাতে অন্তত পাঁচ হাজার ইয়াজিদির মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ইয়াজিদি মহিলা ও বালিকাদেরকে যৌনদাসী করা হয়েছিল। ইয়াজিদিদেরকে হত্যা করবার সময় আইএস বলত যে, শয়তানের পূজারিদের বাঁচার অধিকার নাই। অনেক আরব আর কুর্দিরাও ইয়াজিদিদেরকে শয়তানের পূজারী হিসাবে দেখে।

সৌজন্যেঃAshfaqul Jalil /সিনিয়র সিটিজেন ফোরাম
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

×