শাহ সাহেবের ডায়রি ।। অতঃপর হিরো এলেন এবং জয় করলেন
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলমান যুদ্ধের মধ্যে জেলেনেস্কি লন্ডন পৌঁছে ঋষি সুনাকের সাথে দেখা করে গেলেন ব্রিটিশ পার্লামেন্টের অতিথি আগমনী হলে এবং আধা ঘণ্টা জমিয়ে রাখলেন হাজির সদস্যদের । এত আবেগঘন বক্তৃতা অনেক কাল শুনিনা । আমি কিন্তু লাইভ শুনছি তাই আমার প্রতিক্রিয়া একটু বেশি । ইউক্রেনের মানুষদের সাইন করা একটা সাদা হেলমেট উপহার দিলেন স্পীকারকে মাথা নিরাপদ রাখার জন্য । মুহুর্মুহু তালিতে হল ঘর মুখরিত । জার্মানদের মত ব্রিটিশরাও সম্ভবত রাশিয়ান পুতিনকে রুখে দাঁড়াবে এমনই মনে হল আমার । পরে রাজা চার্লসের সাথে এক অনারাম্বড় অনুষ্ঠানে জেলেনেস্কি সব প্রোটোকল ভেঙ্গে অলিভ রঙের ফুল হাতা গেঞ্জি পরেই হাত মেলালেন এবং দীর্ঘ সময় চার্লস এবং জেলেনেস্কি হাত ধরেই রইলেন । সবাই বেশ অবাক এই যুদ্ধের মধ্যে রাশিয়ান মিসাইলের আঘাত এড়িয়ে জেলেনেস্কি ব্রিটেন কিভাবে পৌঁছালেন । সুঠাম দেহী জেলেনেস্কি সবার মন জয় করেই কিয়েভ ফিরেছেন । তার আগমন এবং ফেরত যাওয়ার কোন পূর্ব ঘোষণা ছিল না ছিলনা কোন প্লেনে বীর যাচ্ছেন । জেলেনেস্কিকে আমার চলতি সময়ের পৃথিবীর নিপীড়িত মানুষের বীর বলে মনে হয়েছে । পুতিনকে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বাকি পৃথিবীর একত্রিত হওয়ার যে প্রয়োজন ছিল তা সম্পন্ন হয়েছে , এখন সময় আঘাত হানার ।



ছবি - মার্কেট ওয়াচ , মস্কো টাইমস
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন