শাহ সাহেবের ডায়রি ।। বেগুনি ফুলে সয়লাব সৌদির রাফহা মরু প্রান্তর
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার শীতে সউদি আরবে বেশ বৃষ্টি হয়েছে । বৃষ্টির প্রভাবে সৌদির উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে রাফহা শহরের আশপাশ দিয়ে গজিয়ে উঠেছে বুনো পার্পল ফুল । কিলোমিটারের পর কিলোমিটার বেগুনি রংএ ছেয়ে গেছে যেখানে শুস্ক বালিয়াড়ির মরু ছাড়া আর কিছুই ভাবা যায় না । মিডিয়ায় ছবিসহ খবর প্রচারিত হলে নড়ে চড়ে বসল আরবিয় জনতা । সাত আটশ কিলোমিটার গাড়ি চালিয়ে রাফহা মরুতে আসছে কাতার , রিয়াদ থেকে মানুষেরা । উৎফুল্ল তারা এই অবাক করা ঘটনায় । তারা তাবু গেড়ে চায়ের আসর বসিয়েছে , পিকনিক করছে । বৃষ্টি সৌদির রুক্ষ আবহাওয়ার পরিবর্তন আনছে । হাজার বাঙ্গালী শ্রমিক ব্যাস্ত মরুতে সবুজ ঘাস লালনের জন্য ।
আমার সউদি কূটনীতিক বন্ধু আল আজলান বলেছিল তাদের মরু বিহারের গল্প । প্রতি বছরের বসন্তে তারা দূরে গাড়ি ভর্তি সরঞ্জাম নিয়ে মরুতে তাবু গাড়ে । বার বি কিউ , নাচ গান করে রাতে তাবুতে ঘুমিয়ে তারা তাদের পূর্ব পুরুষদের অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখতে চায় । বেশ আনন্দ করে পুরো পরিবারের সদস্যরা । মনে খুব শখ একবার যাই মরু বিহারে ।
ছবি - আল আরাবিয়াহ


সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন