somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। আমি তোমার নাম লইয়া কান্দি

১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গান শুনি সবসময় সেই ছোটকাল থেকেই । এখন বয়স হয়েছে । সঙ্গী একটা পি সি যাতে বহুবিধ বিষয় সম্পন্ন হয় একই সাথে । দিনের পত্রিকা , ফেসবুক , মেইল , ইউ টিউব প্রায় সবকিছুই করি পাশাপাশি ট্যাব খুলে । বিজ্ঞানীরা আমাদের জীবনকে আমোদিত করার চেষ্টা করেছেন প্রায় সব ক্ষেত্রে । পৃথিবীর একটা সফল ব্যাবসা এই আমোদিত করার বিষয় নিয়ে যা এন্টারটেইনমেনট নামে বেশি পরিচিত । তারা নিজেরা ধনবান হয়েছেন এবং সাথে সাথে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন লোকের কর্মসংস্থান করেছেন ।

শফি মণ্ডলের গান শুনি আগে থেকেই । আমার অনেক ফেভ্রিটদের মধ্যে পৃথিবীর হাজার গায়ক গায়িকা আছে । সারারাত আমার লো ভলুমে সেতার , সরোদ , বাঁশি , সেক্সাফোন , এবং সফট রক চলে । তো আজ শফির গানের সিরিয়ালে প্রমোটাররা অন্য গায়িকার গান ঢুকিয়ে দিয়েছে । আমার কান খাড়া করলাম এবং মাইক্রোফোন লাগিয়ে শুনলাম চমৎকার সুরেলা একটি গান " আমি তোমার নাম লইয়া কান্দি" । দ্বিতীয়বার আবার শুনলাম । নাম লায়লা , লম্বা ছিপছিপে , ভয়ানক সুরেলা কণ্ঠ , ভীষণ আবেদনময় ।
গগনেতে ডাকে দেওয়া --------, এই দেওয়া বা দেয়া যা আমার মা উচ্চারন করতেন মেঘ ডাকলে । তিনি কাজের ছেলেটাকে মেলে দেওয়া ধান উঠাতে বলতেন বৃষ্টি নামার আগেই । আরও বলতেন আন্ধার নাইমে আসতিছে ।
কি চমৎকার কণ্ঠ , কি চমৎকার গানের বাঁধুনি , সুরাচ্ছন্ন হয়ে যেতে হয় , শিল্পত্তীর্ণ মান কি গান কি তার লিরিক্স ।
নাটোরের মেয়ে লায়লা । তার সম্পর্কে কেউ কিছু জানেন ? জানলে মন্তব্যে লিখবেন ।
সুলতানা ইয়াসমিন লায়লা ।

#সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সুরনদী
সেই নদীকে মনে হইল অকূল জলধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
উইড়া যায়রে চখুয়ার পঙ্খী
পড়িয়া রইল ছায়া
কোন পরানে বিদেশে রইলা
ভুলি দেশের মায়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি#
গানের লিঙ্ক
গানটির রচয়িতা - হেমাঙ্গ বিশ্বাস । একি গনসঙ্গীত রচয়িতা হেমাঙ্গ বিশ্বাস । লেখার ফাকে হেমাঙ্গ বাবুকে খুজতে গিয়ে পেলাম এই গান নিয়ে ২০১১ সালে সামু ব্লগে মেহবুবা একটা পোস্ট দিয়েছিলেন । আমি ১১ বছর পর গানটি শুনলাম , বুঝলাম বেশ পিছিয়ে আছি ।
গানটা প্রথমবার শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি ।


সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×